চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

৮ জুলাই (বিবিনিউজ):বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের অধীন সব জেলার আজ বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল রাতেই পৃথক দুই আদেশে চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজার জেলার বুধবারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ছাড়া অন্য সব শিক্ষা বোর্ডের এইচএসসসি ও সমমানের আজকের পরীক্ষা যথাসময়ে হবে। চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। একটানা দুই দিনের অতি ভারী বর্ষণে চট্টগ্রাম, কক্সবাজার…

Read More

পিছিয়ে পড়েও অসাধারণ জয়ে বিশ্বকাপের শেষ আটে আর্জেন্টিনা

৮ জুলাই (বিবিনিউজ): দুই গোলে পিছিয়ে পড়েও লিওনেল মেসির আর্জেন্টিনা আটালান্টায় মিশরকে ৩-২ ব্যবধানে নাটকীয় ম্যাচে পরাজিত করে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের ব্যবধানে তিন গোল করে আর্জেন্টিনা অসাধারন এক জয়ে গল্প রচনা করলো। ম্যাচের নাটকীয়তা কম ছিলনা। দলের প্রাণভোমরা মেসি পেনাল্টি মিস করেছেন। পরে আবার সেই মেসির গোলেই ম্যাচে সমতা ফিরিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। তার আগে দুই গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা মেসির এ্যাসিস্টে ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়। ইয়াসির ইব্রাহিম ও মোস্তফা জিকোর গোলে মিশর যখন ঐতিহাসিক এক জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই বরাবরের মত মেসি দলের…

Read More

সাভারে বৃক্ষরোপণ কর্মসূচিতে রুহুল কবির রিজভী

শেখ এ কে আজাদ,৮ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : বর্তমান সরকার জোর করে নয় বরং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। মঙ্গলবার ঢাকার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধান মন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রিজভী। ‘এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)’-এর উদ্যোগে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করতে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে চারা বিতরণ ও…

Read More