সাভারে বৃক্ষরোপণ কর্মসূচিতে রুহুল কবির রিজভী


শেখ এ কে আজাদ,৮ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) : বর্তমান সরকার জোর করে নয় বরং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় এসেছে। মঙ্গলবার ঢাকার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধান মন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রিজভী।


‘এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)’-এর উদ্যোগে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করতে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে চারা বিতরণ ও বৃক্ষরোপণের পাশাপাশি সাভারের ডেইরি ফার্ম হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও গাছের চারা বিতরণ করা হয়েছে।


বক্তব্যের সময় অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আরও বলেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং অপরাধী যেই হোক না কেন, কেউ পার পাবে না।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার পরিদর্শন কওে বিভিন্ন দিকনিদর্শনা দেন।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এমপি, এ্যাবের সভাপতি কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার ও সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব প্রমুখ।

Related posts

Leave a Comment