সাভারে এক গৃহবধূর লাশ উদ্ধার


ষ্টাফ রিপোর্টার, ২৪ নভেম্বর,২০২০(বিবিনিউজ):সাভারে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে সাভারের রাজাশন এলাকার লিমা আক্তারের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। এঘটনার পর থেকে নিহত ওই গৃহবধুর স্বামী রুবেল মিয়া পলাতক রয়েছে।
পুলিশ জানায়,রাতে ভাড়া নিজ ভাড়া ঘরে ওই গৃহবধুর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী রুবেল মিয়া পলাতক রয়েছে। স্থানীয়দের ধারণা ওই গৃহবধুকে তার স্বামী হত্যা করে পালিয়ে গেছে।
এ বিষয়ে সাভার মডেল থানার এস আই সাজাদুর রহমান বলেন,ময়না তদন্তের পরে জানাযাবে এটি হত্যা না আত্মহত্যা।
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Related posts

Leave a Comment