১৬ নভেম্বর, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে সবার মাস্ক পরা নিশ্চিত করতে ঢাকায় ভ্রাম্যমাণ আদালত নামাতে যাচ্ছে সরকার। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার তিনি সাংবাদিকদের জানান, ‘কোভিড নিয়ে আরেকটু স্ট্রিক্ট ভিউতে যেতে হবে। করোনাভাইরাসের সংক্রমণ একটু বেড়েও যাচ্ছে মনে হচ্ছে। সেজন্য আরেকটু সতর্কতা নেওয়ার জন্য বলা হয়েছে।’ সবার মাস্ক পরা নিশ্চিত করতে ঢাকায় কবে থেকে ভ্রাম্যমাণ আদালত নামবে, সে ব্যাপারে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আশা করি আগামী দুই-তিন দিনের মধ্যে দেখা যাবে।’ করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সম্প্রতি সরকারি বেসরকারি…
Read MoreDay: November 16, 2020
বিশ্বে একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড
১৬ নভেম্বর,২০২০(অনলাইন ডেস্ক):বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) হিসেবে বিশ্বে রোববার প্রতিদিনের করোনা সংক্রমণে নতুন রেকর্ড তৈরি হয়েছে।ডব্লিউএইচও’র ড্যাশবোর্ডে বিশ্বজুড়ে কেবলমাত্র শনিবার করোনা সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬০ হাজার ৯০৫ জনে। শুক্রবার এ সংখ্যা ছিল ৬ লাখ ৪৫ হাজার ৪১০ জন। এ সব সংখ্যা গত ৭ নভেম্বরের সর্বোচ্চ রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ঐদিন করোনা সংক্রমিত সর্বোচ্চ সংখ্যা ছিল ৬ লাখ ১৪ হাজার ১৩ জন।করোনা সংক্রমণ শুরুর পর থেকে বিশ্বে এ পর্যন্ত ৫ কোটি ৩৭ লাখেরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৩ লাখেরও বেশি লোক।ডব্লিউএইচও’র প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস সতর্ক করে…
Read Moreসাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
১৬ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণে অবদানের জন্য শওকত আলীকে জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’তিনি আরও বলেন, ‘তাঁর মৃত্যুতে দেশ ও জনগণ একজন প্রবীণ নেতা হারিয়েছে এবং আমি নিজে বঙ্গবন্ধুর আদর্শের একজন বিশ্বস্ত সহকর্মীকে হারিয়েছি।’শেখ হাসিনা আরো বলেন, ১৯৬৯ সালে পশ্চিম পাকিস্তানি শাসকদের দায়ের করা আগরতলা ষড়যন্ত্র মামলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে কারাগারে ২৬ নম্বর আসামি শওকত…
Read Moreনয়া দিল্লীর প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শাবান মাহমুদ
১৬ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : সাংবাদিক শাবান মাহমুদকে ভারতের নয়া দিল্লীতে বাংলাদেশ হাই কমিশনেরপ্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।আজ এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়থেকে আদেশ জারি করা হয়েছে।আদেশে বলা হয়েছে, সাংবাদিক শাবান মাহমুদকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরমেয়াদের বাংলাদেশ হাইকমিশন , নয়াদিল্লী , ভারত-এ মিনিস্টার (প্রেস) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।এই চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য: শাবান মাহমুদ বর্তমানে বাংলাদেশফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি।
Read Moreপরবর্তী শীতের আগে জীবন স্বাভাবিক হতে পারে : প্রত্যাশা বিজ্ঞানীর
১৬ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ ডেস্ক) : করোনার একটি ভ্যাকসিন তৈরির কাজের সাথে জড়িত একজন বিজ্ঞানী আশা প্রকাশ করেছেন, ভ্যাকসিন ব্যাপকভাবে সরবরাহ করা সম্ভব হলে পরবর্তী শীত নাগাদ জীবন স্বাভাবিক অবস্থায় ফিরতে পারে।যুক্তরাষ্ট্রের বৃহৎ ঔষধ কোম্পানী ফাইজারের সাথে যৌথভাবে জার্মান বায়োটেক যে ভ্যাকসিনটি তৈরি করছে তার সহ প্রতিষ্ঠাতা তুরস্কের ইগুর শাহীন রোববার বৃটিশ টেলিভিশনকে এ কথা বলেন।তিনি আরো বলেন, সবকিছু ঠিকঠাক মতো চললে চলতি বছরের শেষে কিংবা আগামী বছরের প্রথম দিকে আমরা ভ্যাকসিন সরবরাহ শুরু করতে পারবো।শাহীন বলেন, আমাদের লক্ষ্য আগামী বছরের এপ্রিল নাগাদ ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ সরবরাহ করা।তিনি আশা…
Read Moreযুবলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছে সাভারের তিন রত্ন
ষ্টাফ রিপোর্টার, ১৬ নভেম্বর,২০২০(বিবিনিউজ):বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চার নাম্বার প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছেন সাভারের মজিদপুরের কৃতি সন্তান আবু আহমেদ নাসিম পাভেল। এর আগে আবু আহমেদ নাসিম পাভেল রাজশাহী বিভাগের যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া যুবলীগের কেন্দ্রীয় কমিটির চার নাম্বার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সভাপতি ও সিনেট সদস্য সোহেল পারভেজ। অন্যদিকে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম সাফিন। যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে তিনটি গুরুত্বপূর্ণ পদে সাভারের তিন রত্ন দায়িত্ব পাওয়ায় স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের মাঝে আনন্দ…
Read More