২৪ নভেম্বর শুরু বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ

১৪ নভেম্বর ২০২০ (বিবিনিউজ) : বেক্সিমকো ঢাকা-মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেট কাপ।আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের পূর্নাঙ্গ সূচী আজ ঘোষনা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।২৪ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিন দু’টি ম্যাচ হবে। দুপুর ১টা ৩০ মিনিটে লড়বে বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী। ঐ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং জেমকন খুলনা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে।ডাবল লিগ পদ্ধতিতে টি-টুয়েন্টি কাপে ফাইনালসহ মোট ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিদিন দু’টি করে ম্যাচ হবে। প্রত্যক ম্যাচের পরদিন বিরতি থাকছে। ১২…

Read More

ভুট্টার উৎপাদন বছরে ১ কোটি টনে উন্নীত করা হবে : কৃষিমন্ত্রী

১৪ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ) : কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী ৫ বছরের মধ্যে ভুট্টার উৎপাদন বছরে ১ কোটি মেট্রিক টনে উন্নীত করতে কাজ চলছে।আর এটি করতে পারলে ভুট্টা উৎপাদনে শুধু স্বয়ংসম্পূর্ণতা অর্জন নয়, বিদেশে রপ্তানি করেও প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে বলেও জানান তিনি।কৃষিমন্ত্রী শুক্রবার রাতে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট) এবং বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আয়োজিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষিসচিব মো: মেসবাহুল ইসলাম।দেশে ভুট্টা চাষের অপার সম্ভাবনা রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী…

Read More

বাসে আগুন নাশকতার প্রতিবাদে জাসদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

১৪ নভেম্বর, ২০২০(বিবিবিনিউজ) : সম্প্রতি ঢাকার বিভিন্ন স্থানে একযোগে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দেয়া-নাশকতার প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর কমিটির উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ১১ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আয়োজিত মানববন্ধন শেষে অনুষ্ঠিত সমেোবশে সভাপতিত্ব করেন মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার। বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নুরুল আখতার, নাদের চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন প্রসুখ।সভায় বক্তারা বলেন, চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ২০১৫ সালের নাশকতার ঘটনা আগুন সন্ত্রাসের ঘটনা ঘটনা মনে…

Read More

পাখি রক্ষায় কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নিয়েছে : প্রক্টর ফিরোজ

ষ্টাফ রিপোর্টার,১৪ নভেম্বর,২০২০(বিবিনিউজ):শীতের আগমনী বার্তা নিয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় এসেছে অতিথি পাখি। শীতের সময় এখানকার জলাশয়গুলো হয়ে ওঠে অতিথি পাখির নিরাপদ আশ্রয়কেন্দ্র। অতিথি পাখির আগমনে ক্যাম্পাসের সৌন্দর্য বেড়েছে কয়েকগুণ।প্রতি বছরের মতো এবারও ক্যাম্পাসে এসেছে অতিথি পাখি। পুকুরসহ ক্যাম্পাসের বেশ কয়েকটি জলাশয়ে আসর বসিয়েছে অতিথি পাখিরা। ক্যাম্পাসের আকাশ জুড়ে পাখিরা উড়ে বেড়াচ্ছে আর জলকেলিতে মেতে উঠছে। পাখিদের কলকাকলি, ঝাঁকে ঝাঁকে বিচরণ আর খুনসুটিতে মুখর হয়ে উঠছে পুরো ক্যাম্পাস। করোনা ভাইরাসের কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় এবার অনেক বেশি পাখি এসেছে। নিরাপদে তারা ক্যাম্পাসের লেক গুলোতে খুনসটিতে মেতে উঠেছে। কিন্তু ক্যাম্পাস…

Read More

আশুলিয়ায় চাঁদা না পেয়ে জমির সীমানা প্রাচীর ভাঙচুর করেছে শীর্ষ ভূমি দস্যু মতিন

ষ্টাফ রিপোর্টার,১৪ নভেম্বর,২০২০(বিবিনিউজ):দশ লক্ষ টাকা চাঁদা না পেয়ে সাভারের আশুলিয়ায় একটি জমির সীমানা প্রাচীর ভাঙচুর করেছে ১৪ টি সাধারণ ডায়রির অভিযুক্ত ব্যক্তি ও শীর্ষ ভূমি দস্যু এম এ মতিন (৫২)। এম এ মতিন নোয়াখালী জেলার মৃত শফিউল্লার ছেলে। এঘটনায় শনিবার সকালে ভূমি দস্যু এম এ মতিনের নামে আশুলিয়া থানায় একটি চাঁদাবাজি ও ভাঙচুরের মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানায়,গতকাল আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গাজিরচট বসুন্ধরা উষাপোল্ট্রি মোড় এলাকায় আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি তার সাড়ে ১৬ শতাংশ জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন। এসময় ওই এলাকার শীর্ষ ভূমি দস্যু এম এ মতিন…

Read More

যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড, ২৪ ঘন্টায় আক্রান্ত প্রায় ২ লাখ

১৪ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ ডেস্ক) : যুক্তরাষ্ট্রে এক সপ্তাহে করোনা সংক্রমণে পঞ্চম বারের মতো নতুন রেকর্ড তৈরি হয়েছে। এখানে বৃহস্পতিবার প্রায় দুই লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে। এটি করোনা সংক্রমণের নতুন সর্বোচ্চ রেকর্ড।ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান(সিডিসি) শুক্রবার এ কথা জানিয়েছে।সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৬১০ জন। এর আগে এ সংখ্যা ছিল ১ লাখ ৪৩ হাজার ৪০৮ জন।যুক্তরাষ্ট্রে পর পর পাঁচদিন করোনা সংক্রমণের নতুন রেকর্ড তৈরি হয়েছে।দেশব্যাপী বৃহস্পতিবার মারা গেছে ১ হাজার ১৪৭ জন।যুক্তরাষ্ট্রে সপ্তাহজুড়েই করোনা সংক্রমণ ও মৃত্যু দুটোই মারাত্মকরূপ…

Read More

করোনা রোধে ভ্যাকসিনের গুরুত্বের ওপর আস্থা রাখুন: ডব্লিউএইচও

১৪ নভেম্বর, ২০২০ (বিবিনিউজ ডেস্ক : করোনা মহামারি প্রতিরোধে ভ্যাকসিন নিয়ে বিশ্বে কাজ এগিয়েছে অনেকদূর। এ প্রেক্ষাপটে ডব্লিউএইচও’র একজন বিশেষজ্ঞ সতর্ক করে বলেছেন, জন অবিশ্বাস মহামারি প্রতিরোধে সবচেয়ে কার্যকর চিকিৎসা ভ্যাকসিনকে অকেজো করার ঝুঁকি তৈরি করবে।বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকাদান বিভাগের পরিচালক ক্যাট ওব্রিয়েন এক সাক্ষাতকারে বলেছেন, ফ্রিজার, রেফ্রিজারেটর কিংবা শেলফে থাকা টিকাগুলো মহামারি প্রতিরোধে কোন কাজেই আসবে না।মার্কিন ঔষধ কোম্পানী ফাইজার এবং তার জার্মান অংশীদার বায়োটেক সোমবার তাদের সম্ভাব্য টিকা করোনা প্রতিরোধে ৯০ শতাংশ কার্যকর বলে ঘোষণা দিয়েছে।ওব্রিয়েন এ ঘোষণাকে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করেন এবং বলেন, আরো কয়েকটি টিকার ফলাফলও…

Read More