আশুলিয়ায় চাঁদা না পেয়ে জমির সীমানা প্রাচীর ভাঙচুর করেছে শীর্ষ ভূমি দস্যু মতিন


ষ্টাফ রিপোর্টার,১৪ নভেম্বর,২০২০(বিবিনিউজ):দশ লক্ষ টাকা চাঁদা না পেয়ে সাভারের আশুলিয়ায় একটি জমির সীমানা প্রাচীর ভাঙচুর করেছে ১৪ টি সাধারণ ডায়রির অভিযুক্ত ব্যক্তি ও শীর্ষ ভূমি দস্যু এম এ মতিন (৫২)। এম এ মতিন নোয়াখালী জেলার মৃত শফিউল্লার ছেলে। এঘটনায় শনিবার সকালে ভূমি দস্যু এম এ মতিনের নামে আশুলিয়া থানায় একটি চাঁদাবাজি ও ভাঙচুরের মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়,গতকাল আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গাজিরচট বসুন্ধরা উষাপোল্ট্রি মোড় এলাকায় আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তি তার সাড়ে ১৬ শতাংশ জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন। এসময় ওই এলাকার শীর্ষ ভূমি দস্যু এম এ মতিন জমির আবুল কালাম আজাদের কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। পরে সে চাঁদার টাকা দিতে অস্বীকার করলে রাতের অধারে ধারালো অস্ত্র লাঠি সোটা নিয়ে ওই জমির সীমানা প্রাচীর ভাঙচুর করে ভূমি দস্যু এম এ মতিন ও তার লোকজন। এঘটনায় ওই ভূমি দস্যুর কঠোর শাস্তি চেয়ে সকালে এম এ মতিনকে প্রধান আসামী করে তার সহযোগী ইয়াসিন,বিপ্লব,বাবুকে আসামী করে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন জমির মালিক আবুল কালাম আজাদ। মামলা নং (৩২)। ওই এলাকায় জমি দখল ও ভাঙচুরের অভিযোগ এ পর্যন্ত ভূমি দস্যু এম এ মতিনের নামে আশুলিয়া থানায় প্রায় ১৪ টি সাধারণ ডায়রি করেছেন ভুক্তভোগীরা। এছাড়া এই ভূমি দস্যুর বিরুদ্ধে মধ্য গাজিরচট এলাকায় এক ব্যক্তির কয়েক বিঘা জমি দখল করে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে।
এলাকাবাসী বলছে,এই শীর্ষ ভূমি দস্যুর ওই এলাকায় একটি বাগান বাড়ি রয়েছে সেই বাড়িটি ঘিরে স্থানীয়দের মাঝে রহস্য তৈরি হয়েছে সেই বাড়ি থেকে নানা অপরাধ মুলক কর্মকান্ড করেন বলেও বলেন তারা। এলাকাবাসী এই শীর্ষ অস্ত্রধারী ও ভূমি দস্যুকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
অন্যদিকে আশুলিয়ার টংগাবাড়ির পূর্বচালা এলাকায় নিজের জমিতে বাড়ি নির্মাণ করছিলেন জাকির হোসেন নামের এক ব্যক্তি। পরে সেই জমি ওয়ারিশ সুত্রে দাবি করে বর্তমান জমির মালিক জাকির হোসেন ও তার পরিবারের সদস্য আজিজ মাদবর,সুমন মাদবর ও এনায়েত ব্যাপারীসহ পাঁচ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে শহিদুল ইসলাম শহি মাদবর নামের এক ব্যক্তি ও তার ভাড়াটে লোকজন। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছে।
এদিকে সাভারের বক্তারপুর এলাকায় তুচ্ছ ঘটনা কেন্দ্র দুই গ্রুপের সংঘর্ষে তিন জন আহত হয়েছে। এসব ঘটনায় খবর পেয়ে সাভার ও আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্য ওসি এস এম কামরুজ্জামান বলেন,ভূমিদস্যু এম এ মতিনকে আটক করতে অভিযান চলছে।

Related posts

Leave a Comment