ষ্টাফ রিপোর্টার, ৩১ অক্টোবর,২০২০(বিবিনিউজ):“মুজিব বর্ষের মূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই প্রতিপাদ্য সামনে রেখে ঢাকা জেলা পুলিশের আয়োজনে সাভার মডেল থানার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সাভার থানা রোড এলাকার মামুন পার্টি প্যালেসে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। ট্যানারি পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় এবং সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। অনুষ্ঠানের প্রধান অতিথি সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন,…
Read MoreMonth: October 2020
ঢাকার ধামরাইয়ে অটোরিকশার সংঘর্ষে নিহত ১
ষ্টাফ রিপোর্টার, ৩১ অক্টোবর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে সিএনজি চালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শ্রীমন্ত চন্দ্র মনি দাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রাসেল মোল্লা। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া আঞ্চলিক সড়কের কাওয়ালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে। নিহত শ্রীমন্ত মনি দাস ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামের লক্ষ্মীন্দর চন্দ্র দাসের ছেলে। সে ওই এলাকায় জুতা মেরামতের কাজ করতেন। আহতদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, শ্রীমন্ত চন্দ্র মনি দাস সিএনজি চালিত অটোরিকশাযোগে কালামপুরের…
Read Moreঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত
ষ্টাফ রিপোর্টার, ৩১ অক্টোবর,২০২০(বিবিনিউজ): নানা আয়োজনে ঢাকার সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে।শনিবার দুপুরে সাভারের থানা রোড,আশুলিয়ার বাইপাইল ও ধামরাইর থানা রোড এলাকায় এ কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়। এতে আলোচনা সভা শেষে ধর্ষণ বিরোধীসহ মানুষকে বিভিন্ন ভাবে বোঝানোর জন্য বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি ও আলোচনা সভাতে স্থানীয় জনপ্রতিনিধি,পুলিশসহ গণমান্য ব্যক্তিরা অংশ গ্রহণ করেন।
Read Moreসাভারে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার
ষ্টাফ রিপোর্টার, ৩১ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ধর্ষণকারী ২২ বছরের যুবক ইব্রাহিম খলিল প্রকাশ খলিউল্লাহকে আটক করেছে পুলিশ।সাভারের ভাকুর্তা ইউনিয়নের নালিয়ারসুর এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ বলছে, নালিয়ারসুর গ্রামের জনৈক মজিবর রহমানের বাড়িতে ঐ শিশু তার বাবা মার সাথে একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতো। শিশুটির বাবা মা পোশাক কারখানায় কাজে গেলে গত কয়েক দিন ধরে শিশুটিকে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করে আসছিলো প্রতিবেশী যুবক ইব্রাহিম খলিল প্রকাশ খলিউল্লাহ।গতকাল শিশুটিকে আবারও ধর্ষণ করে ওই যুবক। এসময় শিশুটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের বিষয়টি তার…
Read Moreঅপসাংবাদিকতা রুখতে সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে: প্রেস কাউন্সিলের চেয়ারম্যান
৩১ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে ।তিনি বলেন, সারাদেশ থেকে সাংবাদিকতায় যোগ্যতা নির্ধারণের দাবি উঠেছে। এরই প্রেক্ষিতে সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা নির্ধারণের জন্য সরকারের কাছে খসড়া পাঠানো হয়েছে। এতে করে অপসাংবাদিককতা হ্রাস পাবে।শনিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বান্দরবানের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা ও বই বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকদের নিয়োগ সংক্রান্ত কোনো আইন না থাকায় দেশে অপসাংবাদিকতা বেড়ে যাচ্ছে। অপসাংবাদিকতা রুখতে সাংবাদিকদের জন্য আলাদা ডাটাবেইসও তৈরি করা…
Read Moreবিত্তবানদের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
৩১ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র বিমোচনে সরকারের পাশাপাশি দেশের বিত্তবানদের সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টাই দেশ থেকে চিরতরে দারিদ্র্য দূর করতে পারে।তিনি বলেন, ‘শুধু নিজে ভাল থাকবো, সুন্দর ও আরাম আয়েশে থাকবো। আর আমার দেশের মানুষ, এলাকার মানুষ কষ্টে থাকবে, এটাতো মানবতা না, এটাতো হয় না। কাজেই সকলে মিলে চেষ্টা করলে দেশে আর কোন দরিদ্র থাকবে না।’শেখ হাসিনা আজ সকালে ‘মুজিববর্ষে গৃহহীন মানুষকে সরকারের সচিবগণের গৃহ উপহার’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন।গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু…
Read Moreসাকিবকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা
৩০ অক্টোবর ২০২০ (বিবিনিউজ) : সব ধরনের ক্রিকেটে থেকে সাকিব আল হাসানের নিষেধাজ্ঞায় হতাশ হয়েছিলো ক্রিকেট বিশ্ব। তবে বুধবার তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। অর্থাৎ ক্রিকেটে ফিরতে সাকিবের আর কোন বাঁধা নেই।নিষেধাজ্ঞা শেষ হবার পর ক্রিকেট মাঠে ফেরার অপেক্ষায় থাকা সাকিব আল হাসানকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। আশা করা হচ্ছে, পুরনো রুপেই দেখা যাবে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে।বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের প্রত্যাবর্তনে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবকে নিয়ে বিভিন্ন ছবি পোস্টের ঝড় উঠেছে। সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম থেকে শুরু করে যুব দলের ক্রিকেটাররাও সাকিবকে স্বাগত জানিয়েছেন। বিশ্বের আনাচে-কানাচে থাকা তার ভক্তরা সাকিবের প্রত্যাবর্তন…
Read Moreজনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতায় উদ্বুদ্ধ হতে হবে : ড. শিরীন শারমিন
৩০ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জনস্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতায় উদ্বুদ্ধ হতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন।তিনি বলেন, ‘গণমাধ্যম আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। গণমাধ্যমে প্রকাশিত তথ্য জনমত তৈরিতে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।’আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)-এর রজত জয়ন্তী’তে ‘বঙ্গবন্ধু-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সদস্য আনোয়ার হোসেন।স্পিকার ড. শিরীন…
Read Moreকরোনায় নতুন শনাক্ত ১৬০৪
৩০ অক্টোবর ,২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত আরও ১ হাজার ৬০৪ রোগী শনাক্ত হয়েছেন। একই সময় করোনায় মারা গেছেন ১৯ জন। দেশে এখন পর্যন্ত মোট ৪ লাখ ৬ হাজার ৩৬৪ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫ হাজার ৯০৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ২২ হাজার ৭০৩ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় মোট ১৪ হাজার ১৪১ টি নমুনা সংগ্রহ করা হয়। সংগ্রহ করা নমুনার পরিপ্রেক্ষিতে শনাক্তের হার ১১ দশমিক ৩৪ শতাংশ।…
Read Moreআজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
ষ্টাফ রিপোর্টার, ৩০ অক্টোবর,২০২০(বিবিনিউজ):আজ ১২ রবিউল আউয়াল, শুক্রবার। বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাত দিবস। সারা বিশ্বের মুসলমানরা এই দিনকে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন। এবার করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশেও স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এক হাজার ৪৫০ বছর আগের এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হজরত মুহাম্মদ (সা.)। ৬৩ বছর বয়সে ১২ রবিউল আউয়ালেই তিনি ইন্তেকাল করেন। হজরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে এসেছিলেন তাওহিদের মহান বাণী নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর…
Read More