টানা চতুর্থবার বাফুফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন

৩ অক্টোবর ২০২০(বিবিনিউজ):এক পক্ষের আশা নীরব ভোট বিপ্লবের মাধ্যমে দেশের ফুটবল নেতৃত্বে পরিবর্তনের, অন্যদিকে কাজী সালাউদ্দিনের প্রত্যাশা টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হওয়ার। সালাউদ্দিন বিরোধীরা আজ নির্বাচনে নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। আজ বাফুফে নির্বাচনে ৯৪ ভোট পেয়ে জয়ী হয়ে আরও চার বছরের জন্য দেশের ফুটবলের অভিভাবক বনেছেন কাজী সালাউদ্দিন। নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন বাফুফের প্রাক্তন সহসভাপতি ও সাবেক ফুটবলার বাদল রায়। অসুস্থতার কথা বলে প্রথমে সরে দাঁড়ালেও গতকাল রাতে আবার নিজের প্রার্থিতার দাবি জানিয়েছেন বাদল রায়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে আরও দাঁড়িয়েছিলেন…

Read More

আমি অসাধারণ সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই : ভিডিও বার্তায় ট্রাম্প

৩ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, তিনি বিশ্বাস করেন তিনি অনেক সুস্থ রয়েছেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন- জানানোর পর তার প্রথম প্রকাশ্য মন্তব্যে তিনি এমন কথা বললেন। খবর এএফপি’র।কোভিড-১৯ চিকিৎসার জন্য ওয়াশিংটনের কাছে একটি সামরিক হাসপাতালে হেলিকপ্টারযোগে পৌঁছানোর পরপরই ট্রাম্প তার টুইটার একাউন্টে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি অসাধারণ সমর্থনের জন্য সকলকে ধন্যবাদ জানাতে চাই।’ট্রাম্প বলেন, ‘আমি ওয়ালটার রীড হাসপাতালে যাচ্ছি। আমি মনেকরি আমি অনেক সুস্থ রয়েছি।’তিনি আরো বলেন, ‘ফার্স্ট লেডি অনেক সুস্থ রয়েছেন।’

Read More

ধর্ষণ প্রতিরোধে সরকার দ্রুত ব্যবস্থা নিচ্ছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার ,৩ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সারা দেশে কেন ধর্ষণ বেড়েছে সে বিষয় গুলো খুঁজে বের করে সরকার দ্রুত প্রতিকার নিচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।শনিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) তৃতীয় পলিসি ডায়লগ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরো বলেন, শুধু বাংলাদেশে নারী নির্যাতন নয় বিশ্বের বিভিন্ন দেশেও এ নির্যাতন বেড়েছে। অনেক সময় ফ্যামেলির কারণে বিভিন্ন ঘটনা ঘটছে। অনেক সময় দেখা যায় রাস্তা ঘাট গুলো খালি থাকে সে গুলো ঝুকিপূর্ণ হয়েছে। কিভাবে এটা সরকার রোধ করে চ্যালেঞ্জ মোকাবেলা করবে সেটাও…

Read More

সরকার করোনা মোকাবেলার পাশাপাশি অর্থনীতি সচল রাখার প্রচেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী

৩ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার করোনাভাইরাস মোকাবেলার পাশাপাশি দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।প্রধানমন্ত্রী বলেন, ‘সার্বিকভাবে দুর্যোগ (মহামারী) মোকাবেলা এবং দেশকেও সচল রাখা- এই সব ধরনের কাজই আমরা করে যাচ্ছি। আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি। আর ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই হয়তো এটা সম্ভব হচ্ছে।’প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ সকালে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার প্রারম্ভিক ভাষণে একথা বলেন।‘আওয়ামী লীগ মানুষের পাশে রয়েছে এবং মানুষের পাশেই থাকবে’ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমি জনগণকে এটাই বলতে চাই, জনগণের…

Read More

সরকার প্রতিনিয়ত বন্যার্তদের সাহায্য করে যাচ্ছে : ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার, ৩ অক্টোবর ২০২০(বিবিনিউজ):সরকার প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে বন্যাদূর্গত এলাকায় বন্যার্তদের মাঝে সাহায্য করে যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় সাভার উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল আওয়ামী লীগ সরকার সব সময় দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ও কল্যাণে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করে তিনি আরও বলেন বর্তমান সরকার দেশের…

Read More