টানা চতুর্থবার বাফুফের সভাপতি হলেন কাজী সালাউদ্দিন


৩ অক্টোবর ২০২০(বিবিনিউজ):
এক পক্ষের আশা নীরব ভোট বিপ্লবের মাধ্যমে দেশের ফুটবল নেতৃত্বে পরিবর্তনের, অন্যদিকে কাজী সালাউদ্দিনের প্রত্যাশা টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি হওয়ার। সালাউদ্দিন বিরোধীরা আজ নির্বাচনে নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারেননি। আজ বাফুফে নির্বাচনে ৯৪ ভোট পেয়ে জয়ী হয়ে আরও চার বছরের জন্য দেশের ফুটবলের অভিভাবক বনেছেন কাজী সালাউদ্দিন।

নির্বাচনে সভাপতি পদে কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী ছিলেন বাফুফের প্রাক্তন সহসভাপতি ও সাবেক ফুটবলার বাদল রায়। অসুস্থতার কথা বলে প্রথমে সরে দাঁড়ালেও গতকাল রাতে আবার নিজের প্রার্থিতার দাবি জানিয়েছেন বাদল রায়। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে আরও দাঁড়িয়েছিলেন সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম (মানিক)। নির্বাচনে বাদল রায় পেয়েছেন ৪০ ভোট আর শফিকুল পেয়েছেন ১ ভোট। নির্বাচনে মোট ভোট ছিল ১৩৯টি। এর মধ্যে জেলা ও বিভাগের ভোট ছিল ৭২টি।

নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় ফুটবলার সালাম মুর্শেদী।

Related posts

Leave a Comment