কোভিড-১৯ থেকে ট্রাম্প,পত্নী মেলানিয়ার দ্রুত সুস্থতা কামনা প্রধানমন্ত্রীর

৪ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পত্নী মেলানিয়া ট্রাম্পের কোভিড-১৯ থেকে দ্রুত আরোগ্য কামনা করেছেন।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের কাছে পাঠানো এক পত্রে কোভিড-১৯ থেকে তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।প্রধানমন্ত্রী পত্রে লিখেছেন, ‘আমি জেনে অত্যন্ত ব্যথিত হয়েছি যে, দুর্ভাগ্যক্রমে আপনারা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’শেখ হাসিনা আরও বলেন, আমি প্রত্যাশা করছি যে, আপনি এবং ম্যাডাম মেলানিয়া ট্রাম্প দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে কর্মস্থলে ফিরবেন এবং সেই সঙ্গে আগামী দিনগুলোতে করোনাভাইরাস ও এ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায়…

Read More

পিএসসি’র নবনিযুক্ত সদস্য শামীম আহসান আজ শপথ গ্রহণ করলেন

৪ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত সদস্য মো. শামীম আহসান আজ শপথ গ্রহণ করেছেন।প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন পিএসসি’র সদস্য মো. শামীম আহসান সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে আজ শপথ বাক্য পাঠ করান।সুপ্রিমকোর্টের মুখপত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান এ কথা জানান।সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে এই নিয়োগ দিয়েছেন জানিয়ে ২৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।যোগদানের তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ বা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া-এর মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত তিনি ওই পদে বহাল থাকবেন।

Read More

সবার জন্য নিরাপদ বাসযোগ্য আবাসন নিশ্চিত করার আহবান রাষ্ট্রপতির

৪ অক্টোবর ২০২০(বিবিনিউজ) : রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সমাজের সকল স্তরের মানুষের জন্য নিরাপদ ও বাসযোগ্য আবাসন নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানিয়েছেন।বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান।বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ‘বিশ্ব বসতি দিবস’ উদযাপনের উদ্যোগকে রাষ্ট্রপতি স্বাগত জানান। এ বছর বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সবার জন্য আবাসন: ভবিষ্যতের উন্নত নগর’ যথার্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।রাষ্ট্রপতি বলেন, আবাসন মানুষের মৌলিক চাহিদার অন্যতম। এর সাথে মানুষের রুচি, সংস্কৃতি, আবহাওয়া, ভৌগলিক অবস্থানসহ নানা উপাদান জড়িত থাকে। তাই আবাসন মানুষের আকাঙ্খার সাথে…

Read More

ইডেনের কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা হত্যায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ড

৪ অক্টোবর ২০২০(বিবিনিউজ):রাজধানীর ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আজ রোববার এ রায় দেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন গৃহকর্মী রিতা আক্তার ওরফে স্বপ্না (৩৭) ও রুমা ওরফে রেশমা (৩০)।রায় ঘোষণার সময় দুই আসামিকে আদালতে হাজির করা হয়।রায়ের প্রতিক্রিয়ায় মাহফুজা চৌধুরীর ছেলে সানিয়াত ইসলাম বলেন, রায়ে তিনি সন্তুষ্ট। রায় দ্রুত কার্যকর চান তিনি। গত বছরের ১০ ফেব্রুয়ারি বিকেলে মাহফুজা চৌধুরী রাজধানীর এলিফ্যান্ট রোডের সুকন্যা টাওয়ারের বাসায় খুন হন।এ ঘটনায় মাহফুজা চৌধুরীর স্বামী ইসমাত কাদির গামা দুই গৃহকর্মী রিতা…

Read More

২৪ ঘন্টায় নতুন শনাক্ত ১১২৫, মৃত্যু ২৩

৪ অক্টোবর ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় এক হাজার ১২৫ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে মারা গেছেন ২৩ জন। গতকাল শনিবারের তুলনায় শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যু।আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪১ শতাংশ। এ নিয়ে দেশে মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জনে। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৪৮। মোট সুস্থ হয়েছেন ২ লাখ…

Read More

ধামরাইয়ে ইটভাটায় নারীকে ধর্ষণের অভিযোগ , ধর্ষণকারী আটক

ষ্টাফ রিপোর্টার, ৪ অক্টোবর,২০২০(বিবিনিউজ): ঢাকার ধামরাইয়ে একটি ইটভাটায় এক নারীকে ধর্ষণের অভিযোগ এক ধর্ষণকারী আটক করেছে পুলিশ।ভোর রাতে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানা এলাকা থেকে ধর্ষক মোঃ জিন্নত আলী (৪৫) কে আটক করেছে পুলিশ।ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের মোঃ নান্নু মিয়ার ছেলে ধর্ষক মোঃ জিন্নত আলী। তার বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে ধামরাই থানায়। এলাকাবাসী ধর্ষক জিন্নত আলীর বিচার দাবি করেছেন।পুলিশ বলছে, উপজেলার বালিয়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের নাছির উদ্দিনের সাথে দশ বছর পূর্বে বিয়ে হয় বড় নারায়নপুর গ্রামের মমতাজ বেগম (লাবু)’র সাথে । তাদের ঘরে তিনটি কন্যা সন্তান…

Read More

আশুলিয়ায় সাভার উপজেলা ভাইস চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি বর্ষণ

ষ্টাফ রিপোর্টার, ৪ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় জমি ও বাড়ি দখল করার লক্ষে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে মতিন নামের এক ব্যক্তি। এঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান।শনিবার রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের বাইপাইলের বসুন্ধরা এলাকায় এঘটনা ঘটে। এলাকাবাসী বলছে,আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকার সি ব্লকে সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন খাঁনের একটি ছয়তলা বাড়ি রয়েছে। সেই বাড়িটিসহ জমি দখল করার লক্ষে গত কয়েকদিন ধরে পায়তারা…

Read More

সাভারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার, ৪ অক্টোবর,২০২০(বিবিনিউজ):দেশে নতুন করে যেসব জেলায় বন্যা হয়েছে সেখানে সকল বন্যার্তদের মাঝে নগদ অর্থ চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।রবিবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন শেষে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,আজ থেকে বন্যার্ত ঐ সব এলাকায় পানি কমতে শুরু করেছে আশা করা হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতি উন্নতি হবে । তিনি আরও বলেন, বাংলাদেশের সকল বন্যার্ত এলাকার মানুষদের মাঝে সরকার প্রতিনিয়ত…

Read More