সাভারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার, ৪ অক্টোবর,২০২০(বিবিনিউজ):দেশে নতুন করে যেসব জেলায় বন্যা হয়েছে সেখানে সকল বন্যার্তদের মাঝে নগদ অর্থ চাল ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
রবিবার দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,আজ থেকে বন্যার্ত ঐ সব এলাকায় পানি কমতে শুরু করেছে আশা করা হচ্ছে দুই থেকে তিন দিনের মধ্যে বন্যা পরিস্থিতি উন্নতি হবে । তিনি আরও বলেন, বাংলাদেশের সকল বন্যার্ত এলাকার মানুষদের মাঝে সরকার প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে। দেশের কোন ত্রাণ বিতরণ কালে কেউ অনিয়ম ও দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না ।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধনে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সায়েমুল হুদা,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলামসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment