১২ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ): মন্ত্রিসভা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘মহিলা ও শিশু নির্যাতন দমন প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ -২০২০’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।পরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘মন্ত্রিপরিষদ আজ সর্বসম্মতিক্রমে মহিলা ও শিশু নির্যাতন দমন প্রতিরোধ (সংশোধন) অধ্যাদেশ-২০২০ এ আজীবন সশ্রম কারাদণ্ডের পরিবর্তে ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুর বিধান রাখার জন্য বিদ্যমান আইনে সংশোধনী আনার পক্ষে এই অনুমোদন দিয়েছে।’প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এবং মন্ত্রিপরিষদ সদস্যরা বাংলাদেশ সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে এই…
Read MoreDay: October 12, 2020
ধামরাইয়ে বেশ কিছুদিন থেকে ২ শিশু নিখোঁজ
ষ্টাফ রিপোর্টার,১২ অক্টোবর ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে মারুফ ও আনোয়ার নামের দুই শিশু বেশ কিছুদিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে ধামরাই থানায় পৃথক দুইটি সাধারণ ডাইরি করেছেন তাদের পরিবার। জানা গেছে, মারুফ নামের ১২ বছরের শিশুটি এক লাখ টাকাসহ নিখোঁজ রয়েছে। সে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা গ্রামের ফেফু মিয়ার ছেলে। গত ২৫ সেপ্টেম্বর বাড়ি থেকে এক লাখ টাকা নিয়ে উধাও হয় মারুফ। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি। এ ঘটনায় ২৭ সেপ্টেম্বর ধামরাই থানায় একটি সাধারন ডায়েরী করেছেন তার বাবা। ডায়েরী নম্বর ১১১৪। নিখোঁজের বাবা ফেলু মিয়া জানান, তার ছেলে গত…
Read Moreপূজা মন্ডপে নিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা করলে ছাড় নেই : ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার, ১২ অক্টোবর,২০২০(বিবিনিউজ): সাভারে শারদীয় দুর্গৎসবে পুজা মন্ডপ গুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। কোন মন্ডপে কেউ নিরাপত্তা বিঘ্ন করার চেষ্টা করলে, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুশিয়ারি দেন তিনি। আজ সোমবার শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা পরিষদের হলরুমে স্থানীয় প্রশাসন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা কালে তিনি একথা বলেন। ডা.এনামুর রহমান বলেন, সাভারে এবার ১৭৫টি পুজা মন্ডপে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। এছাড়া প্রত্যেকটি পুজা মন্ডপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে পাঁচ’শ…
Read Moreমাদ্রসার শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে অধ্যক্ষ আটক
ষ্টাফ রিপোর্টার, ১২ অক্টোবর,২০২০(বিবিনিউজ): সাভারে একটি মাদ্রসায় এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদ্রাসা তুল হিকমাহয়ের অধ্যক্ষ মাসুম বিল্লাহকে আটক করেছে পুলিশ।রবিবার রাতে সাভারের বিরুলিয়া রোড এলাকা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক মাদ্রাসা অধ্যক্ষ সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পূর্ণিমাগাতি গ্রামের আবু সামাদের ছেলে।এলাকাবাসী বলছে,সাভারের বিরুলিয়া রোড এলাকায় মন্ডল প্লাজায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী নিয়ে আবাসিক ভাবে মাদ্রাসা তুল হিকমাহ শুরু করেন অধ্যক্ষ মাসুম বিল্লাহ। পরে গত চার অক্টোবর সকালে ঐ মাদ্রাসার হেফজ বিভাগের বারো বছরের শিক্ষার্থী আল মুস্তাকিমকে মাদ্রাসার ছাদে নিয়ে বলাৎকারের চেষ্টা করেন অধ্যক্ষ মাসুম বিল্লাহ।…
Read More