ষ্টাফ রিপোর্টার, ২৭ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া আমতলা এলাকায় এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম। অভিযানে সাভার তিতাস গ্যাসের প্রায় ৫০ সদস্যের একটি শ্রমিক দল অংশ নেয়।এলাকাবাসী ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আশুলিয়ার আমতলা এলাকায় টাকার বিনিময়ে প্রতিটি বাসা-বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয় এলাকার প্রভাবশালীরা। সকাল থেকে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ঐ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়। এছাড়া পাঁচটি মূল পয়েন্ট থেকে…
Read MoreDay: October 27, 2020
সাভারে রাবি শিক্ষার্থী খুনের ঘটনায় গ্রেফতার ২
ষ্টাফ রিপোর্টার, ২৭ অক্টোবর, ২০২০(বিবিনিউজ):সাভারে দুর্বৃওদের হাতে নির্মম ভাবে ছুরিকাঘাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোস্তাফিজার রহমান (৩২) খুন হওয়ার তিন পরে দুই হত্যাকারীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।রাতে সাভারের রাজাশন এলাকা থেকে তাদেরকে আটক করে র্যাব ৪। আটককৃত দুই হত্যাকারী ব্যক্তি হলো বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার নিজাম শরীফের ছেলে আজাদ শরীফ (২৯) ,ও সাভারের ডগরমোড়া এলাকার আব্দুল গণির ছেলে রনি ওরফে ডগি রনি (৩০)। হত্যাকারী দু’জনেই সাভার,আশুলিয়াসহ বিভিন্ন এলাকার পেশাদার ছিনতাইকারী। তাদের নির্যাতনে অনেক মানুষের জীবন চলে গেছে বলে ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।র্যাব ৪ জানায়,গত ২৪…
Read More