সেলিমের ছেলে ও দেহরক্ষী র‌্যাব হেফাজতে

২৬ অক্টোবর ২০২০(বিবিনিউজ):নৌবাহিনীর কর্মকর্তাকে মারধরের ঘটনায় সাংসদ হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তাঁর দেহরক্ষী জাহিদকে হেফাজতে নিয়েছে র‍্যাব। আজ সোমবার দুপুর থেকে রাজধানীর লালবাগে হাজী সেলিমের বাসায় র‍্যাব অভিযান চালায়। অভিযান চলাকালে বেলা সোয়া তিনটার দিকে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ গণমাধ্যমকে এ কথা জানান। আশিক বিল্লাহ বলেন, অভিযান এখনো চলছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই বাড়িতে অভিযান চালানো হচ্ছে। অভিযান শেষে জানানো হবে বাসা থেকে কী পাওয়া গেছে। হেফাজতে নেওয়া দুজনের পরিচয় জানাতে গিয়ে আশিক বিল্লাহ বলেন, ইরফান সেলিম ঢাকা দক্ষিণ সিটির ৩০ নম্বর…

Read More

দেশে করোনা সংক্রমণ ৪ লাখ ছাড়িয়েছে, সুস্থ ৩,১৬,৬০০

২৬ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ২৩৩তম দিন পর্যন্ত এই ভাইরাসে সংক্রমিত মানুষের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে, পাশাপাশি করোনা থেকে সুস্থ হয়েছেন সোয়া ৩ লাখের বেশি মানুষ।আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট ২২ লাখ ৭১ হাজার ৩৪৭ জনের নমুনা পরীক্ষায় ৪ লাখ ২৫২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৬২ শতাংশ। গতকাল পর্যন্ত এই হার ছিল ১৭ দশমিক ৬৭ শতাংশ।গত ২৪…

Read More

ইন্টারনেটের গতি ধীর থাকতে পারে আগামী ৫ দিন

২৬ অক্টোবর ২০২০(বিবিনিউজ):দেশে আগামী পাঁচ দিন কোনো কোনো ক্ষেত্রে ইন্টারনেটের গতি কিছুটা কম পেতে পারেন গ্রাহকেরা। সাবমেরিন কেবলের জরুরি মেইনটেন্যান্স বা মেরামতকাজের জন্য এই সমস্যা হতে পারে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কেউ কেউ তাদের গ্রাহকদের এই বিষয়টি জানিয়ে ই-মেইল করেছে। তারা বলছে, আজ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত মেরামতকাজ চলার কথা। দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, দেশের কোনো কোনো আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) বিকল্প পথ হিসেবে ভারতের চেন্নাই হয়ে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্ত হয়। সেখানে একটি সাবমেরিন কেবল আছে, যেটি পরিচালনা করে ভারতীয় এয়ারটেল। সেটিই মেরামত…

Read More

ফ্রান্সে একদিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনায়ভাইরাসে আক্রান্ত

২৬ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ): ফ্রান্সে একদিনে সংক্রমণে নতুন রেকর্ড তৈরি হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৫২ হাজার ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে।এ প্রথমবারের মতো ফ্রান্সে একদিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনায় সংক্রমিত হলো।রোববার সরকারি উপাত্ত থেকে এ তথ্য জানা গেছে।ফ্রান্সের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, একই সময়ে ১শ’ ১৬ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৭৬১ জনে।দেশটিতে সেপ্টেম্বরের প্রথমদিকে যারা পরীক্ষা করিয়েছিল তাদের মধ্যে আক্রান্তের হার ছিল ৪.৫ শতাংশ। এখন এ হার দাঁড়িয়েছে ১৭ শতাংশে।এদিকে দেশটির সরকার রাত্রিকালীন কারফিউ জারির এলাকা আরো বাড়িয়েছে।

Read More

সাভারে এক গার্মেন্টস শ্রমিক ধর্ষণের শিকার

ষ্টাফ রিপোর্টার, ২৬ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সাভারে এক গার্মেন্টস শ্রমিক ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। গতকাল রাতে সাভারের দক্ষিণপাড়া এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।পুলিশ বলছে,ধর্ষণের শিকার (৩২) ঐ নারী শ্রমিক সাভারে একটি পোশাক কারখানায় চাকুরী করেন গতকাল রাতে তাকে দক্ষিণপাড়া এলাকায় একটি পরিত্যক্ত জায়গায় জোর করে ভয়ভীতি ও হত্যার হুমকি দিয়ে অজ্ঞাত এক ব্যক্তি ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই নারী রাতেই সাভার মডেল থানায় একটি ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি। ধর্ষণের…

Read More

ঢাকার ধামরাইয়ে পুলিশ পরিচয়ে ডাকাতি

ষ্টাফ রিপোর্টার, ২৬ অক্টোবর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে পুলিশ পরিচয়ে দিনদুপুরে প্রকাশ্যে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতরা ছয়জনকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করেছে। তাদের কাছে থাকা নগদ টাকা, আইফোন ও ব্যাংকের চেক বইসহ সর্বস্ব লুটে নিয়েছে ডাকাতরা।রবিবার বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কালামপুর বিলট্রেড ইঞ্জিনিয়ারিং কারখানার পাশে ফাঁকা জায়গায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, সাভার উপজেলার গেরুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে ইট ব্যবসায়ী রনি আহম্মেদ ইটভাটা থেকে ইট কেনার জন্য বিকেলে কালামপুর এলাকায় পৌঁছলে পেছন দিক থেকে পুলিশের স্ট্রিকার লাগানো কালো রঙের একটি প্রাইভেটকার…

Read More

ভ্যাকসিন জাতীয়করণ করলে মহামারি আরো দীর্ঘায়িত হবে:ডব্লিউএইচওর প্রধান

২৬ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ):বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও এর প্রধান ভবিষ্যতে যে কোন করোনার ভ্যাকসিন বাজারজাত করার বিষয়ে বৈশ্বিক সংহতির আহ্বান জানিয়েছেন।বার্লিনে আয়োজিত তিন দিনব্যাপী ওয়ার্ল্ড হেলথ সামিটের উদ্বোধনী অধিবেশনে এক ভিডিও বক্তব্যে সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস এ আহ্বান জানান।তিনি বলেন, করোনা পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় সম্মিলিতভাবে কাজ এবং দরিদ্র দেশগুলোর ভ্যাকিসন পাওয়া নিশ্চিত করা।তিনি সতর্ক করে বলেন, ভ্যাকসিন জাতীয়করণ করলে মহামারি না কমে বরং তা আরো দীর্ঘায়িত হবে।টেডরস বলেন, ভ্যাকসিনকে অবশ্যই বৈশ্বিক পণ্যে পরিণত করতে হবে।বিশ্বে করোনার ভ্যাকসিন তৈরিতে বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বেশকিছু ভ্যাকসিন…

Read More