ধামরাই ও সাভারে রথযাত্রা উৎসবের প্রস্তুতি সম্পন্ন ,আগামীকাল রথ যাত্রা শুরু


ষ্টাফ রিপোর্টার,১৫ জুলাই, ২০২৬ (বিবিনিউজ ) :এশিয়া মহাদেশের ঐতিহ্যবাহী চারশ বছরের পুরনো ঢাকার ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব আগামীকাল ১৬ জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে রথযাত্রা ও মাসব্যাপী কুটির শিল্প মেলার যাবতীয় পস্তুতি ইতো মধ্যে সম্পন্ন করেছে মন্দির পরিচালনা কমিটি ও প্রশাসন। আগামীকাল বিকালে রথযাত্রা উৎসবের উদ্বোধন করা হবে।
রথ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা আহমেদ এবং ঢাকা জেলা পরিষদের প্রশাসক মোঃ ইয়াসিন ফেরদৌস মুরাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল জীবন কানাই দাস (অব.)। ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম , ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পী এবং ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন এছাড়া প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে উপস্থিত থাকবেন।


যশোমাধব মন্দির পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সুকান্ত বনিক জানান, রথ উৎসবের সমাপ্তি ঘটবে আগামী ২৪ জুলাই, শুক্রবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী শ্রী বিজন কান্তি সরকার।
এদিকে, একইভাবে সাভারেও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী কানাইলাল জিউ বিগ্রহ এবং গোপীনাথ ঠাকুরের রথযাত্রা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা ১৯ সাভার আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
উভয় স্থানেই রথযাত্রা উপলক্ষ্যে দেশ-বিদেশের ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ইতি মধ্যে”রথযাত্রা অনুষ্ঠানের সকল প্রস্তিুতি সম্পন্ন করা হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মিলনমেলায় পরিণত হয় এই ঐতিহাসিক রথ উৎসব। কয়েক শতক ধরে চলে আসা এই ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে এবং মেলায় এসে আনন্দ উপভোগ করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে। এই উৎসব কেবল ধর্মীয় আচার নয় বরং অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য নিদর্শন।” এ রথ উৎসবে দেশ-বিদেশের অগণিত ভক্ত ও দর্শনার্থীর আগমন ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।

Related posts

Leave a Comment