শেখ এ কে আজাদ,সাভার,১৬ মে, ২০২৬ (বিবিনিউজ) : সাভার দলিল লেখক কল্যান সমিতি নির্বাচন-২০২৬ এ সভাপতি পদে ব্যাপক গনসংযোগ করছেন মোঃ আফছার উদ্দিন। দীর্ঘদিনের পরিচিতি ও সংগঠনিক অভিজ্ঞতার কারণে তিনি ভোটারদের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
মোঃ আফছার উদ্দিন ১৯৭৮ সাল থেকে দলিল লেখকের কাজের সাথে যুক্ত। ১৯৮৪ সাল থেকে সরকার অনুমোদিত লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক হিসেবে সাভার ও আশুলিয়া এলাকায় সুনামের সাথে কাজ করছেন।
১১৯০ সাল থেকে তিনি সাভার দলিল লেখক কল্যান সমিতির সাংগঠনিক সম্পাদক পদে বারবার নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক পদে তিনবার নির্বাচিত প্রতিনিধি হিসেবে দলিল লেখকদের স্বার্থ রক্ষায় কাজ করেছেন।
সভাপতি পদে তার প্রতিদ্বন্দ্বী মো. আকতার হোসেন বেপারী ও মো. এরফান উদ্দিন খান রিপন। সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. মজিবুর রহমান, আবুল বাসার চৌধুরী তুহিন ও মোহাম্মদ মেহেদী হাসান।
আফছার উদ্দিন বর্তমানে সাভার পৌর বিএনপির সহ-সভাপতি এবং সাভার পৌর ১নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। ফলে দলীয় সমর্থনেও তিনি এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
নির্বাচনী ইশতেহারে তিনি অফিসের বৈষম্য দূর করা, সদস্যদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, আয়-ব্যয়ের হিসাব ও জবাবদিহিতা নিশ্চিত করা, পেশাগত মান উন্নয়ন, মৃত্যুকালীন ভাতা এবং অসহায় দলিল লেখকদের চিকিৎসা সেবার প্রতিশ্রুতি দিয়েছেন।
মোঃ আফছার উদ্দিন বলেন, সমিতি কল্যানে এটাই হয়তো তার শেষ নির্বাচন। তাই সব প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ কাজ করবেন। সমিতিতে ২৬৮ জন ভোটারের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেছেন তিনি।
