রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী

২২ মে, ২০২৬ (বিবিনিউজ ): রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী পল্লবীর বাসায় গিয়ে রামিসার বাবা-মায়ের সাথে দেখা করেন। প্রধানমন্ত্রী রামিসার বাবার সাথে কথা বলেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শোকে কাতর রামিসার বাবা-মা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় রামিসার বাবা প্রধানমন্ত্রীকে বলেন, ‘আমরা এথানে নোংরা পরিবেশ আছি বলে আমার মেয়েকে হারিয়েছি। আমরা একটা ভালো পরিবেশে থেকে আমার বড় মেয়েটা নিয়ে বাস করতে চাই। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঠিক আছে। আপনাদের একটা ভালো পরিবেশে থাকার বিষয়টি…

Read More

শিশুকে ধর্ষণের পর হত্যা: দ্রুত বিচার দাবিতে মিরপুরে বিক্ষোভ, যান চলাচল বন্ধ

২২ মে, ২০২৬ (বিবিনিউজ ):শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় হত্যাকারীর ফাঁসির দাবি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ চলছে।পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনার দ্রুত বিচার দাবিতে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ ও মানববন্ধন চলছে। এতে মিরপুর সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। আজ শুক্রবার বেলা পৌনে তিনটা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় ‘এলাকাবাসীর ব্যানারে’ কয়েক শ মানুষ জড়ো হয়ে শিশু হত্যাকারীর ফাঁসির দাবি ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছেন। এর আগে বেলা সোয়া দুইটা থেকে শিশুটির বাসার কাছে মানববন্ধনের…

Read More