ছানোয়ার হোসেন শামীম,৬মে, ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গুরুত্বপূর্ণ খাল খনন কাজের উদ্বোধন করেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।জনগণের দোরগোড়ায় সেবামূলক রাজনীতি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি তমিজ উদ্দিন বলেন, “বিএনপি সবসময় উৎপাদন ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। ১৯৭৭ সালে আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন বিপ্লবের সূচনা করেছিলেন, আজ আমরা সেই পথেই ধামরাইয়ের কৃষকদের মুখে…
Read More