ধামরাইয়ে কুল্লায় শহীদ জিয়ার আদর্শে খাল খনন কর্মসূচির উদ্বোধনে নেতৃত্বে এমপি তমিজ উদ্দিন


ছানোয়ার হোসেন শামীম,৬মে, ২০২৬ (বিবিনিউজ ): ​ঢাকার ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে জলাবদ্ধতা নিরসন ও কৃষি সেচব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ড এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গুরুত্বপূর্ণ খাল খনন কাজের উদ্বোধন করেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন।
​জনগণের দোরগোড়ায় সেবামূলক রাজনীতি ​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি তমিজ উদ্দিন বলেন, “বিএনপি সবসময় উৎপাদন ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। ১৯৭৭ সালে আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে খাল খনন বিপ্লবের সূচনা করেছিলেন, আজ আমরা সেই পথেই ধামরাইয়ের কৃষকদের মুখে হাসি ফোটাতে কাজ করছি। সাবেক প্রধানমন্ত্রী  দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুত্র বর্তমান প্রধানমন্ত্রী  তারেক রহমানের নির্দেশে আমরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।”


ধামরাই ​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে:
​মোট ব্যয়: লাড়ুয়াকুণ্ড –
বাসাইল – বাড়িগাও বংশী নদী পর্যন্ত সহ সংশ্লিষ্ট খালগুলো খননে মোট প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে অর্থ লক্ষাদিক টাকা। বর্ষা মৌসুমে দীর্ঘদিনের পুঞ্জীভূত জলাবদ্ধতা দূর করা এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধার মাধ্যমে কৃষি উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি করা।


​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন। এ সময় এছাড়াও উপস্থিত ছিলেন,
​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী এ কে এম মোহিতুল ইসলাম,​কুল্লা ইউনিয়নের প্রশাসক জোহরা খাতুন, ধামরাই উপজেলা প্রকৌশলী মিশুক কুমার দত্ত ,​ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হকসহ ​অনুষ্ঠানে জনপ্রতিনিধি ছাড়াও  বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা উল্লেখ করেন, আওয়ামী দুঃশাসনের অবসরের পর জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ায় এখন উন্নয়নমূলক কাজগুলো স্বচ্ছতার সাথে সম্পন্ন হচ্ছে। তারা এই খাল খনন উদ্যোগকে কৃষি বিপ্লবের একটি অংশ হিসেবে অভিহিত করেন।
​​প্রধান অতিথি এমপি আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, “শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি ছিল এদেশের কৃষকদের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার। আমরা ধামরাইয়ের প্রতিটি প্রান্তে কৃষিবান্ধব পরিবেশ ফিরিয়ে আনব। ইনশাআল্লাহ, এই খাল খননের ফলে অত্র এলাকার কয়েক হাজার একর জমি জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।”


বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী। ‘সবার আগে বাংলাদেশ’-এই নীতিকে ধারণ করে সবাইকে দেশকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, জাতীয় ঐক্য সুদৃঢ় করে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই।
​ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ​”সরকারি তদারকিতে এই প্রকল্পের কাজ স্বচ্ছতার সাথে শেষ করা হবে। স্থানীয় কৃষকদের পানির প্রাপ্যতা নিশ্চিত করা এবং জলাবদ্ধতা দূর করাই আমাদের প্রধান লক্ষ্য।”

Related posts

Leave a Comment