বাংলাদেশে কেউ সন্ত্রাসী কায়েম করতে পারবে না:দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,৩০ সেপ্টেম্বর,২০১৯(বিবিনিউজ):বাংলাদেশ শান্তির দেশ এই দেশে কেউ সন্ত্রাসী কায়েম করতে পারবে না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভার উপজেলা পরিষদে আসন্ন দুর্গাপুজা উপলক্ষে সার্বিক পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনী ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন।
এবার দুর্গাপুজা উপলক্ষে সারাদেশে মন্দির গুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি আরও বলেন এবার সাভারে এক’শ ৯২টি মন্দিরে দুর্গাপুজা অনুষ্ঠিত হবে এজন্য দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিটি মন্দিরে পাঁচ’শ কেজি করে চাউল বিতরণ করা হবে।
পরে প্রতিমন্ত্রী সাভারের মুক্তিরমোড় এলাকায় বঙ্গবন্ধু মোড়াল ও মুক্তিযুদ্ধের ভাস্কর্যের কাজ পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান,সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ,সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম সায়েদসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment