শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশীপ শুরু হচ্ছে আগামী সোমবার

৩১ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : ঢাকা ক্লাব ও বাংলাদেশ বিলিয়ার্ডস অ্যান্ড স্নুকার ফেডারেশনের (বিবিএসএফ) যৌথ উদ্যোগে এবং দেশের অন্যতম শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের পৃষ্ঠপোষকতায় দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শেখ কামাল মেমোরিয়াল ফার্স্ট সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০১৯’। আগামী ২-৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে সার্ক দেশভুক্ত পাাঁচটি দেশ স্বাগতিক বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকা অংশ নিচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র দেশের আধুনিক ক্রীড়াঙ্গনের স্বপ্ন দ্রষ্টা শেখ কামালের নামে শুরু হওয়া টুর্নামেন্টের মিডিয়া পার্টনার ইমপ্যাক্ট পিআর। টুর্নামেন্ট উপলক্ষ্যে আজ শনিবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে…

Read More

যুক্তরাষ্ট্র ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারকে নিষিদ্ধ ঘোষণা

৩১ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ): যুক্তরাষ্ট্র শুক্রবার ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কারকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এরআগে জাহাজটি জিব্রাল্টার প্রণালীতে কয়েক সপ্তাহ ধরে আটক রাখা হয়েছিল। এটি আটক রাখতে ওয়াশিংটনের প্রচেষ্টা চালানো সত্ত্বেও পরে ট্যাঙ্কারটিকে ছেড়ে দেয়া হয়। মার্কিন অর্থমন্ত্রনালয় জানায়, সন্ত্রাস দমন আদেশের আওতায় গ্রেস-১ হিসেবে পরিচিত ট্যাঙ্কারটিকে ‘কালো তালিকাভূক্ত’ করা হয়েছে। ইরান ও বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর মধ্যে ২০১৫ সালে করা যুগান্তকারী পরমাণু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পর থেকেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অনেক বৃদ্ধি পেয়েছে। মাত্র দু’সপ্তাহ আগে…

Read More

অপরাধীদের আইনের আওতায় আনা হবে : খালিদ মাহমুদ

৩১ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ): নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, কৃষ্ণা রায়ের দুর্ঘটনার জন্য দায়ী অপরাধীদের আইনের আওতায় আনা হবে। আজ ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন কৃষ্ণা রায়কে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন,কৃষ্ণার চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হচ্ছে। তাকে সুস্থ করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এছাড়া আইন শৃংখলা বাহিনী তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার ব্যবস্থা করবে। এসময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সচিব আসাদুল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস এবং হাসপাতালের পরিচালক আব্দুল গনি মোল্লাহ উপস্থিত ছিলেন। কৃষ্ণা রায় গত মঙ্গলবার বাংলামোটরে বাসের চাপায় গুরুতর আহত হন।…

Read More

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন রাষ্ট্রপতি

৩১ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য আজ সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রাষ্ট্রপতিকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে। রাষ্ট্রপ্রধান লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন এবং ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের প্রধান পরিদর্শক…

Read More

বিএনপি রোহিঙ্গাদের নিয়ে ষড়যন্ত্র করছে কিনা ক্ষতিয়ে দেখা হচ্ছে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,৩১আগস্ট,২০১৯(বিবিনিউজ):বিএনপি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিয়ে কোন ষড়যন্ত্র করছে কিনা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভার পৌরসভায় স্বেচ্ছায় রক্তদান কর্মসুচীর উদ্বোধন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বিএনপি জামায়াত সবসময় সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে এছাড়া তাড়া সরকারের উন্নয়ন দেখে দিশেহারা হয়ে পড়েছে জানিয়ে তিনি আরও বলেন বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা হবে বলেও…

Read More

মহাকাশ যুদ্ধে নতুন কমান্ডের ঘোষণা ট্রাম্পের

৩০ আগস্ট, ২০১৯ ( বিবিনিউজ) : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার মহাকাশ যুদ্ধের জন্য পেন্টাগনের নতুন একটি কমান্ড গঠনের ঘোষণা দিয়েছেন। বর্তমান সামরিক লড়াইয়ে যুক্তরাষ্ট্রের অগ্রসর অবস্থান চীন ও রাশিয়া গ্রাস করে ফেলায় ট্রাম্প এ সিদ্ধান্ত ঘোষণা করেন। হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমেরিকার নিরাপত্তা ও প্রতিরক্ষায় মহাকাশ কেন্দ্রীক পদক্ষেপের আজ একটি ঐতিহাসিক দিন।” তিনি বলেন, “মহাকাশে আমেরিকার প্রধান্য খর্ব করার হুমকি মোকবেলা করবে স্পেসকম”। ইউএস সেন্ট্রাল কমান্ডের মধ্যপ্রাচ্য এবং প্যাসিফিক কমান্ডের অধীনে পশ্চিম প্যাসেফিক ও এশিয়ায় হুমকি গুরুত্ব দিয়ে আধুনিক যুদ্ধের প্রয়োজনীয় প্রস্তুতির জন্য ব্যাপকভাবে স্যাটেলাইট ও মহাকাশের…

Read More

সাধারণ রোগীর মতই চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

২৯ অগাস্ট, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একজন সাধারণ রোগীর মতই চোখের চিকিৎসা নিয়েছেন। প্রধানমন্ত্রী আজ সকাল ৮টায় এই হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মত বহির্বিভাগ থেকে ১০ টাকা মূল্যমানের টিকেট কেটে চিকিৎসা গ্রহণ করেন। এর আগেও প্রধানমন্ত্রী এই হাসপাতাল থেকে অনুরূপভাবেই চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন বলে প্রেস সচিব জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসাসেবা গ্রহণকালীন হাসপাতালের কর্মকান্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।

Read More

মেক্সিকোয় বারে হামলায় ২৮ জন নিহত

২৯ আগস্ট, ২০১৯ ( বিবিনিউজ): মেক্সিকোর একটি ক্লাবে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। হামলাকারীরা ক্লাবটির ভিতরে প্রবেশ করে বেপরোয়া গুলি চালায় এবং যারা নাচ-গানে আনন্দ করছিলো তাদের ভিতরে আটকে আগুন ধরিয়ে দেয়। বুধবার কর্মকর্তারা একথা জানান। ক্লাবটির পরিচালকরা জানান, নিহতদের মধ্যে অনেক নর্তকী রয়েছে। তারা সেখানে কাজ করতো। প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অর্বাদর কোয়াতজাকোয়ালকস নগরীতে এ ‘লজ্জাজনক’ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফেডারেল কর্তৃপক্ষ ঘটনা তদন্ত করবে। স্থানীয় কর্তৃপক্ষ ও সংঘবদ্ধ অপরাধী চক্রের মধ্যে দ্বন্দ্ব থেকে এটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার রাতে সেখানে এ ভয়াবহ…

Read More

সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে :ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,২৯ আগস্ট,২০১৯(বিবিনিউজ):সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা অনেকটা কমে এসেছে বলে দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বুধবার সকালে সাভারের আশুলিয়ার কালারটেক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গ্লোব বায়োটেক লিমিটেড ও কমিউনিটি ক্লিনিক সহায়ক ট্রাস্ট এর আয়োজনে কমিউনিটি ক্লিনিক পর্যায়ে ডেঙ্গু সচেতনতা করণ বিষয়ক ক্যাম্পেইন উদ্বোধন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন এখনো ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন কোন না কোন রোগী মারা যাচ্ছে এবিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যান্ত সচেতন রয়েছে জানিয়ে তিনি আরও বলেন ডেঙ্গু প্রতিরোধ সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা…

Read More

সাভারের আশুলিয়ায় দুটি বাসের সংঘর্ষে নিহত ২

সাভার,২৯ আগস্ট,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় দুটি বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৪ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরন করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলো- আহাদ পরিবহনের মালিক জলিল এবং ওই পরিবহনের চালক জাহাঙ্গীর। প্রাথমিকভাবে জানা গেছে তাদের দুজনেরই বাড়ি পাবনা জেলায়। ফায়ার সার্ভিস জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের পাশে পার্কিং করা আহাদ পরিহনের একটি বিকল বাস ওই পরিবহনের অপর একটি বাসের সাথে বেধে টেনে নিয়ে যাওয়ার জন্য রশি দিয়ে বাধার সময়…

Read More