সাভারের আশুলিয়ায় প্রায় দুই হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ

সাভার,২৯ আগস্ট,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়িতে অবৈধভাবে সংযোগ দেওয়া প্রায় দুই হাজার পরিবারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকার বিভিন্ন গ্রাামে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাইজুল কবিরের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংযোগ বিছিন্ন কাজে এ সময় তিতাসের প্রায় ৫০ জন শ্রমিক অংশ নেন। স্থানীয়দের অভিযোগ শ্রীপুর এলাকার বিভিন্ন এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় ওই এলাকার প্রভাবশালীরা। বৃহস্পতিবার সকালে তিতাস গ্যাস কতৃপক্ষ ওই…

Read More

ধামরাইয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

ধামরাই,২৯ আগস্ট,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে শেখ ফরিদ নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত শেখ ফরিদ ধামরাইয়ের চান্দখালী গ্রামের শেখ শাহজাহান মিয়ার ছেলে। সে ভাড়ায় মাইক্রোবাস চালাতেন। গেল রাত বারোটার দিকে ধামরাইয়ের চান্দখালি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত শেখ ফরিদ তার ভাড়ায় চালিত মাইক্রোবাসটি গ্যারেজে পার্কিং করে মোটরসাইকেল যোগে বাড়ি যাবার পথে অজ্ঞাতপরিচয়ে এক দল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যা করে। পড়ে তার ব্যবহৃত মোটরসাইকেলসহ তাকে মৃত অবস্থায় সড়কের পাশে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে থানা পুলিশ রাতেই…

Read More

গণসংহতি আন্দোলনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদেন

সাভার,২৯ আগস্ট,২০১৯(বিবিনিউজ):গণসংহতি আন্দোলনের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদেন করেছেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির নেতৃত্বে নেতাকর্মীরা স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীরা শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদের সময় এসময় আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল,সদস্য মহি উদ্দিন পাপ্পু,সদস্য বাচ্চু ভুইয়া,সদস্য জুলহাস নাইন বার,সদস্য দীপক রায়।

Read More

গণপিটুনির ঘটনায় রুল হাইকোর্টের

২৬ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ): গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুসহ অন্যদের বাঁচাতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে গণপিটুনির বিষয়ে গৃহিত পদক্ষেপ ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে বলেছেন আদালত। ২৮ নভেম্বরের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ বিষয়ে জানাতে বলা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জনস্বার্থে রিট আবেদনকারী আইনজীবী এডভোকেট ইশরাত হাসান। ২০ জুলাই…

Read More

আগামীকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী

২৬ আগস্ট , ২০১৯ (বিবিনিউজ ) : আগামীকাল ১২ ভাদ্র। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩ তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্টের শোকাবহ ঘটনার এক বছর পর ১৯৭৬ সালের শোকের মাসেই এদিনে শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বিভিন্ন বেসরকারী টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের…

Read More

ধামরাইয়ে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার

ধামরাই,২৬ আগস্ট,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ইউপি চেয়ারম্যান ধর্ষণকারীকে আটক না করে উল্টো বিষয়টি মিমাংসার কথা বলেছেন। এঘটনায় আজ সকালে ধামরাই থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর মা। পুলিশ জানায় ২১ আগষ্ট সকালে ওই শিক্ষার্থীকে কৌশলে সুয়ারপুর ইউনিয়নের ঘোড়াকান্দার হায়দার আলীর ছেলে আলমগীর হোসেন তাকে তার বাড়িতে ডেকে নেন পরে আলমগীর হোসেন ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে গতকাল রাতে ওই শিক্ষার্থী ধর্ষণের বিষয়টি তার মাকে জানালে তিনি সুয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোরহাবকে জানালে তিনি ধর্ষণকারীকে আটক না করে মেয়ের মাকে…

Read More

দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার ২৪ ঘন্টাই প্রস্তুত :ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার:দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার ২৪ ঘন্টাই প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের কাউন্দিয়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন সরকার সবসময় সকল দুর্যোগ মোকাবেলায় প্রস্তত রয়েছে এছাড়া বাংলাদেশে এখন কোন দুর্যোগ নেই জানিয়ে তিনি আরও বলেন তার মন্ত্রণালয় থেকে দেশের সকল অসহায় ও দুস্থদের মাঝে সাহায্য ও ঘরবাড়ি করে দেওয়া হচ্ছে। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক…

Read More

৭১ এর ঘাতকরা এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে:কামরুল ইসলাম

সাভার,২৫ আগস্ট,২০১৯(বিবিনিউজ):৭১ এর ঘাতকরা এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা ২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। কামরুল ইসলাম এসময় আরও বলেন বিএনপি জামায়াত এখন জনবিছিন্ন হয়ে গেছে তাই তারা সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে জানিয়ে তিনি আরও বলেন বিএনপির আন্দোলন মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে। আলোচনা সভায় এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল…

Read More

বাংলাদেশ এখন শান্তির দেশ :দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,২৫ আগস্ট,২০১৯(বিবিনিউজ):বাংলাদেশ এখন শান্তির দেশ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের কাতলাপুর এলাকায় সাভার পৌরসভার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বাংলাদেশে এখন শুধু উন্নয়ন হচ্ছে কোথাও মঙ্গা নেই জানিয়ে তিনি আরও বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে এদেশ কখনও স্বাধীন হতো না। আলোচনা সভায় এসময় সাভার পৌরসভার মেয়র আব্দুল গণিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More

সেতুর রেলিং ভেঙে বাস খাদে, নিহত ৬

২৪ আগস্ট, ২০১৯(বিবিনিউজ): ফরিদপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে সেতুর রেলিং ভেঙে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৬ জন মারা যান ও ২০ জন আহত হন। আজ শনিবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বেলা সাড়ে তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত ব্যক্তিদের কারও নাম-পরিচয় জানা যায়নি। তবে নিহত ব্যক্তিদের মধ্যে চারজন পুরুষ ও দুজন নারী। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশ সূত্রে জানা গেছে, কমফোর্ট লাইন পরিবহনের বাসটি ঢাকা থেকে গোপালগঞ্জের…

Read More