অবশেষে জিব্রালটার ছেড়েছে ইরানের জাহাজ

ইরানের তেলবাহী জাহাজটি রোববার রাতে জিব্রালটার ছাড়ে। ইরানের তেলবাহী জাহাজটি অবশেষে জিব্রালটারের বন্দর ছেড়েছে। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নিষেধাজ্ঞা অমান্য করে সিরিয়ায় তেল নিয়ে যাচ্ছে—এমন সন্দেহে গত জুলাইয়ে জিব্রালটার প্রণালিতে ইরানের তেলবাহী জাহাজটিকে আটক করা হয়েছিল। গতকাল রোববার রাতে ইরানের জাহাজটি জিব্রালটার ছাড়ে। মেরিন ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী, ইরানের জাহাজটি এখন ভূমধ্যসাগরের পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। জাহাজের গন্তব্য হিসেবে উল্লেখ আছে গ্রিসের দক্ষিণাঞ্চলীয় শহর কালামাতা। ইরানের জাহাজটিকে ফের জব্দ করার জন্য অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের এই অনুরোধ নাকচ করে জিব্রালটার কর্তৃপক্ষ। গত শুক্রবার শেষ মুহূর্তে…

Read More

২০২৩ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে একবেলা খাবার দেওয়া হবে

১৯ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):পর্যায়ক্রমে ২০২৩ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে এক বেলা খাবার দেওয়া হবে। খাবার হিসেবে বিস্কুট, রান্না করা খাবার বা ডিম, কলা খাওয়ানো হবে। এই ব্যবস্থা রেখে ‘জাতীয় স্কুল মিল নীতি ২০১৯’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই নীতির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। বর্তমানে পরীক্ষামূলকভাবে দেশের ১০৪টি উপজেলার ১৫,৩৪৯ টি বিদ্যালয়ে এই খাবার দেওয়া হচ্ছে। এর মধ্যে তিনটি উপজেলায়…

Read More

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকা আসছেন

১৯ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সরকারি সফরে আজ রাতে ঢাকা আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রাত ৯টা ২০ মিনিটে এস জয়শঙ্কর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন। এ সময় বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানাবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ২০ আগস্ট সকালে ধানমন্ডি ৩২ নম্বর রোডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। একই দিন সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ড. এ কে আবদুল মোমেন এবং এস…

Read More

এফ আর টাওয়ারের জমির মালিক ফারুক গ্রেপ্তার

১৯ আগস্ট ২০১৯(বিবিনিউজ):রাজধানীর বনানীর এফ আর টাওয়ারের জমির মালিক এস এম এইচ আই ফারুককে (৬৫) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার বেলা একটার দিকে রাজধানীর গুলশান ২ নম্বর এলাকা থেকে দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে একটি দল তাঁকে গ্রেপ্তার করে। দুদক সূত্র জানায়, গত ২৫ জুন রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদিম, টাওয়ারের জমির মালিক এস এম এইচ আই ফারুক, রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী, এফ আর টাওয়ারের পরিচালনা কমিটির সভাপতি তাসভির উল ইসলামসহ ২৩ জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা করে দুদক। গতকাল রোববার বিকেলে ওই মামলার এজাহারভুক্ত…

Read More

বিএনপি আদালতে ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ: কাদের

১৯ আগস্ট, ২০১৯(বিবিনিউজ):আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গত দেড়বছরে দেড় মিনিটও আন্দোলন করতে পারেনি। তারা আদালতে ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। আজ দুপুরে বঙ্গবন্ধু বিদ্যানিকেতনে মিরপুর-রূপনগরের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন। বিএনপির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখন তারা বিদেশি দূতাবাসে নালিশ করে বেড়াচ্ছে। জাতিসংঘের কাছে নাকি তারা ধর্না দেবে। দেশের মানুষের সমর্থন না পেয়ে এখন জাতিসংঘের ধর্না দেওয়া ছাড়া তাদের কোনো গত্যন্তর নেই। রাজনীতিতে বিএনপি যে কত দেউলিয়া এটা আজ প্রমাণিত।’ ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্বাস দিয়ে সেতুমন্ত্রী…

Read More