২৬ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ): গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুসহ অন্যদের বাঁচাতে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে গণপিটুনির বিষয়ে গৃহিত পদক্ষেপ ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে বলেছেন আদালত। ২৮ নভেম্বরের মধ্যে স্বরাষ্ট্র সচিব ও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ বিষয়ে জানাতে বলা হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জনস্বার্থে রিট আবেদনকারী আইনজীবী এডভোকেট ইশরাত হাসান। ২০ জুলাই…
Read MoreDay: August 26, 2019
আগামীকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩তম মৃত্যুবার্ষিকী
২৬ আগস্ট , ২০১৯ (বিবিনিউজ ) : আগামীকাল ১২ ভাদ্র। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৩ তম মৃত্যুবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্টের শোকাবহ ঘটনার এক বছর পর ১৯৭৬ সালের শোকের মাসেই এদিনে শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। এখানেই তিনি চিরনিদ্রায় শায়িত আছেন। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। বাংলাদেশ বেতার, টেলিভিশন ও বিভিন্ন বেসরকারী টেলিভিশন চ্যানেল কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারের…
Read Moreধামরাইয়ে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার
ধামরাই,২৬ আগস্ট,২০১৯(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় ইউপি চেয়ারম্যান ধর্ষণকারীকে আটক না করে উল্টো বিষয়টি মিমাংসার কথা বলেছেন। এঘটনায় আজ সকালে ধামরাই থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রীর মা। পুলিশ জানায় ২১ আগষ্ট সকালে ওই শিক্ষার্থীকে কৌশলে সুয়ারপুর ইউনিয়নের ঘোড়াকান্দার হায়দার আলীর ছেলে আলমগীর হোসেন তাকে তার বাড়িতে ডেকে নেন পরে আলমগীর হোসেন ভয়ভীতি দেখিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। পরে গতকাল রাতে ওই শিক্ষার্থী ধর্ষণের বিষয়টি তার মাকে জানালে তিনি সুয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান সোরহাবকে জানালে তিনি ধর্ষণকারীকে আটক না করে মেয়ের মাকে…
Read Moreদুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার ২৪ ঘন্টাই প্রস্তুত :ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার:দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকার ২৪ ঘন্টাই প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভারের কাউন্দিয়া এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন সরকার সবসময় সকল দুর্যোগ মোকাবেলায় প্রস্তত রয়েছে এছাড়া বাংলাদেশে এখন কোন দুর্যোগ নেই জানিয়ে তিনি আরও বলেন তার মন্ত্রণালয় থেকে দেশের সকল অসহায় ও দুস্থদের মাঝে সাহায্য ও ঘরবাড়ি করে দেওয়া হচ্ছে। সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক…
Read More