১৮ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন ২০১৯’ তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এবারের ঈদযাত্রায় ২০৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ২২৪ জন নিহত ও ৮৬৬ জন আহত হয়েছে। এ ছাড়া সড়ক, রেল ও নৌপথে এবারের ঈদে মোট ২৪৪টি দুর্ঘটনায় ২৫৩ জন নিহত ও ৯০৮ জন আহত হয়েছে।বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন ২০১৯’-এ এসব তথ্য তুলে ধরা হয়। আজ রোববার বেলা একটার দিকে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে যাত্রী কল্যাণ সমিতি সংবাদ সম্মেলন করে এই প্রতিবেদন তুলে ধরে। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদন বলছে, মোট সড়ক…
Read MoreDay: August 18, 2019
দুই মাস সময় চাইলেন মাশরাফি বিন মর্তুজা
১৮ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : নিজের অবসরের বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে দুই মাসের সময় চেয়েছেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার এমন আবেদনের প্রেক্ষিতে মাশরাফির জাকজমকপূর্ণ বিদায় জানাতে জিম্বাবুয়ের বিপক্ষে এক মাত্র ওয়ানডে ম্যাচ আয়োজনের পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবসর বিষয়ে মাশরাফির সঙ্গে আলোচনা করেন এবং জিম্বাবুয়ের বিপক্ষে এক মাত্র ওয়ানডে আয়োজনের পরিকল্পনার কথা জানালে অধিনায়ক নিজের অনীহার কথা প্রকাশ করলে নিজেদের পরিকল্পনা থেকে সরে আসে বোর্ড। মাশরাফি ইতোমধ্যেই ২০১৭ সালে টি-২০ থেকে অবসর নিয়েছেন এবং ২০০৯ সাল থেকে টেস্ট…
Read Moreস্বাধীনতাবিরোধীদের জাতি বয়কট করেছে : সমাজকল্যাণ মন্ত্রী
১৮ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধু সম্পর্কে মিথ্যাচার করে সফল হতে পারেনি, জাতি এদের বয়কট করেছে। তিনি বলেন, ‘স্বাধীনতাবিরোধীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মিথ্যাচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। মিথ্যাচার করে সফল হওয়া যায় না। মিথ্যাচার তাদের অভ্যাস, জাতি তাদের আসল রূপ চিনে ফেলেছে। মিথ্যাচারীদের জনগণ বয়কট করেছে।’ মন্ত্রী আজ ফরিদপুরে শান্তি নিবাস, মহিলা ও শিশু কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসকেন্দ্র (সেফ হোম), সরকারি শিশু পরিবার পরিদর্শনকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। মন্ত্রী বলেন, ৭৫-এর পর যারা ক্ষমতায় এসেছে…
Read Moreমন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
১৮ অগাস্ট, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাযথভাবে বাজেট বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য মন্ত্রণালয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাজেট দিয়েছি এবং উন্নয়ন প্রকল্প নিয়েছি। কিন্তু তা বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়কে প্রকল্প অনুযায়ী তাদের কাজের অগ্রাধিকার ঠিক করতে হবে।’ এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়কে (পিএমও) বিষয়টির উপর লক্ষ্য রাখার নির্দেশ দিয়ে বলেন, ‘যেহেতু আমাদের একটা ভালো সেটআপ আছে তাই এই দপ্তর থেকেই এই বিষয়টা নিয়ে নজরদারি করা দরকার যাতে বিভিন্ন মন্ত্রণালয়গুলো তাদের কাজের অগ্রাধিকার ঠিক করতে পারে, আমাদের অর্জনগুলো আমরা ধরে রাখতে পারি।’…
Read Moreনাট্যাচার্য সেলিম আল দীনের ৭০ তম জন্মবার্ষিকী পালিত
সাভার,১৮ আগষ্ট,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠা ও নাট্যাচার্য সেলিম আল দীনের ৭০ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। ৭০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে থেকে সেলিম আল দীন স্বরণে একটি জয়ন্তী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে সেলিম আল দীনের সমাধিতে গিয়ে শেষ হয়। এসময় জয়ন্তী শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীনের সহযোগী ও বিশিষ্ট চলচিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ । পরে সেলিম আল দীনের সমাধিতে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়,নাটক ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, বাংলাদেশ গ্রাম থিয়েটার,ঢাকা থিয়েটার,বঙ্গ থিয়েটারের পক্ষ…
Read More