ডেঙ্গুতে ঢাকা মেডিকেলে ৩ জনের মৃত্যু

০৬ আগস্ট ,২০১৯(বিবিনিউজ):ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা। এ নিয়ে ঢামেক হাসপাতালে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মারা যাওয়া মানুষের সংখ্যা ১৭ হলো। মারা যাওয়া রোগীদের নাম মনোয়ারা বেগম (৭৫), আমজাদ মণ্ডল (৫২) ও হাবিবুর রহমান (২১)। মনোয়ারা বেগম চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আহমেদপুর এলাকার আবদুল হাইয়ের স্ত্রী। তিনি মিরপুর এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। গত শনিবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত মনোয়ারাকে ঢামেকের ওয়ান স্টপ ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা…

Read More

পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখতে নেতাকর্মীদের প্রতি আহবান সড়ক পরিবহন ওসেতুমন্ত্রীর

৬ আগস্ট, ২০১৯ (বিবিনিউজ) : ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি অব্যাহত রাখতে ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগেরনেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পরিচ্ছন্নতা অভিযানে ওয়ার্ড সভাপতি- সাধারণ সম্পাদকরা কাউন্সিলদের সহযোগিতা করবেন। এডিস মশা ভয়ংকর। এডিস মশা কামড় দিতে চেহারার দিকে তাকাবে না। সুযোগপেলে সবাইকে কামড়াবে, রক্ত খাবে। সবাইকে সচেতন হতে হবে, সাবধান থাকতে হবে। আমাদের পরিচ্ছন্নতা অভিযান অব্যহত রাখতে হবে।’ ওবায়দুল কাদের আজ মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের বিশেষ জরুরি বর্ধিত সভায় এ কথা বলেন। নেতাকর্মীদের উদ্দেশ্যে…

Read More

গণধর্ষণের অভিযোগে পাঁচ ধর্ষণকারী আটক

সাভার,৬ আগষ্ট,২০১৯(বিবিনিউজ):সাভারে দিনমজুর নারীকে গণধর্ষণের অভিযোগে পাঁচ ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় সাভারের ডগরমোড়া,সিআরপি ও ব্যাংক কলোনী এলাকা থেকে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। গতকাল রবিবার দুপুরে সাভারের ডগরমোড়া এলাকায় এ গণধর্ষণের ঘটনা ঘটলেও আজ বিকেলে সাভার মডেল থানায় পাঁচজনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ও দিনমজুর নারী। পুলিশ জানায় গতকাল সকালে সাভারের ছায়াবিথি এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে ওই নারী (৩০) সাভার বাজার বাসষ্ট্যান্ডে আসেন দিনমজুর কাজের জন্য পরে আরিফ নামের এক যুবক ওই নারীকে নির্মাণাধীন ভবনে কাজ দেওয়ার কথা…

Read More

সাভারের আশুলিয়ায় আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড উদ্বোধন

সাভার,৬ আগষ্ট,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকায় মোল্ল্যা টাওয়ারে ফিতা কেটে (১৭২) তম জামগড়া এ শাখার উদ্বোধন করেন আল আরাফাহা ইসলামী ব্যাংকের চেয়ারম্যান এনায়েত উল্লাহ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ঢাকা নর্থ জোনের প্রধান মঞ্জুরুল আলম,ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কাজী মাহমুদ করিম,ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হাবীব উল্লাহ,হ্যাফি ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান,দি ল্যাবএইড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। শিল্পা অঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকায় এ ব্যাংকটি হওয়ায় শ্রমিকদের…

Read More

মশক নিধনে আশুলিয়ায় পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন

ষ্টাফ রিপোর্টার,৬আগষ্ট,২০১৯(বিবিনিউজ):সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার দুপুরে আশুলিয়া ইউনিয়ন পরিষদে এ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাব উদ্দিন মাদবর। এ সময় আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান বিদ্যা,সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন আলী মাষ্টার,রেজাউল করিমসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত চিলেন। পরে শাহাব উদ্দিন মাদবর নিজ হাতে মশার ঔষধ স্প্রে করে আশপাশের এলাকায় মশক নিধনের লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। এদিকে সাভার ও আশুলিয়ায় প্রায় নতুন করে বিভিন্ন হাসপাতালে ২০ জন ডেঙ্গু জ¦রে…

Read More

বন্দরসমুহের জন্য ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

৬ আগস্ট, ২০১৯ ( বিবিনিউজ) : মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় থাকায় সমুদ্র বন্দরসমুহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে উল্লেখ করে আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন আজ বাসসকে জানান, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে যা পরবর্তীতে একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে এবং মৌসুমী বায়ু প্রবল থাকায় উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। তিনি জানান, বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরসমূহের…

Read More