পার্ল হারবার পরিদর্শনে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে

2016-12-27_3_298940ডেস্ক রিপোর্ট: জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে পার্ল হারবার পরিদর্শনে যাচ্ছেন। মার্কিন নৌ ঘাঁটি পার্ল হারবারে যাওয়ার প্রাক্কালে তিনি হাওয়াইয়ে কয়েকটি স্মৃতিসৌধ পরিদর্শন করেন।
উল্লেখ্য, জাপানীরা ১৯৪১ সালে মার্কিন এ নৌঘাঁটিতে হামলা চালায়।
সেখানে হামলার পর এ প্রথমবারের মতো উভয় দেশের নেতা এ ঘাঁটি পরিদর্শনে যাচ্ছেন।
অ্যাবের সহকারি জানান, অ্যাবে সেখানে নিহতদের জন্য প্রার্থনা করলেও ওই হামলার জন্য ক্ষমা চাইবেন না।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবারে জাপানী বাহিনীর হামলায় মার্কিন বাহিনীর ২ হাজার ৩শ’ সদস্য নিহত হয়। ঘাঁটির আটটি যুদ্ধ জাহাজই ধ্বংস এবং চারটি ডুবে যায়।

 

মিতু/বিবি নিউজ/৭৬৭

Related posts

Leave a Comment