ডেস্ক রিপোর্ট: আমেরিকার পরিবহন বিভাগের মুসলিম এক নারী কর্মীকে সিঁড়ি থেকে নীচে ঠেলে ফেলে দেয় এক ব্যক্তি। ওই নারীর একমাত্র অপরাধ ছিল যে তিনি বোরকা পরে ছিলেন। আমেরিকায় ডোনাল্ডা ট্রাম্প নির্বাচনে জয়লাভ করার পর থেকে মুসলিম বোরকা পরা নারীদের উপর আক্রমনের অনেক ঘটনা ঘটছে। তারই উজ্জ্বল উদাহরণ এই ঘটনা। ৪৫ বছরের সোহা সালমা নিউ ইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোটেশন অথরিটির কর্মী। সোমবার কাজের সময় বোরকা পরে ছিলেন তিনি। সে সময় এক ব্যক্তি জঙ্গি বলে চিৎকার করতে করতে সিঁড়ি থেকে সালমাকে ঠেলে ফেলে দেয়। এর জন্য সালমা হাঁটু ও পায়ের গোড়ালিতে মারাত্মক চোট…
Read MoreDay: December 7, 2016
তুরানের হ্যাটট্রিকে বার্সার বড় জয়
ডেস্ক রিপোর্ট: একের পর এক হোঁচটে কোণঠাসা হয়ে পড়েছিল স্পেনের অন্যতম সফল দল বার্সেলোনা। এবার আর্দা তুরানের হ্যাটট্রিকে ঘুরে দাঁড়াল লুইস এনরিকের দল। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ঘরের মাঠ কাম্প নউয়ে ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। আক্রমণভাগের দুই সতীর্থের অনুপস্থিতিতে এদিন জ্বলে ওঠেন লিওনেল মেসিও। শুরুতে মেসির গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল করেন তুরান। প্রথম পর্বে জার্মান ক্লাবটির মাঠে ২-১ গোলে জিতেছিল লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচ জয়শূন্য ছিল বার্সেলোনা, শেষ পাঁচ ম্যাচের চারটিতেই ড্র। সর্বশেষ শনিবার লা…
Read Moreজমে উঠেছে আলিয়া–বরুণের প্রেম
ডেস্ক রিপোর্ট: আলিয়া ভাট এবং বরুণ ধাওয়ানের প্রেম এখন জমে ক্ষীর। কিন্তু, এই প্রেম কিন্তু আসল প্রেম নয়, এই প্রেম অন স্ক্রিন প্রেম। ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ছবি থেকে এই জুটির রসায়ণ মুগ্ধ করেছে দর্শকদের। এবার নতুন সিনেমা ‘বাদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবির শুটিংয়েই সিঙ্গাপুরে অক্টোবরে উড়ে গেছিলেন এই দুই অভিনেতা। বরুণ জানালেন, “সিনেমার অনেকটা জুড়েই রয়েছে সিঙ্গাপুর। নায়ক নায়িকার প্রেম সিঙ্গাপুরে, সিঙ্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্যকেও বেশ প্রাধান্য দেওয়া হয়ছে। সেন্টোসা আইল্যান্ড, ইউনিভার্সাল স্টুডিও, ওরচার্ড রোড এবং চায়না টাউনে সিনেমার বিভিন্ন দৃশ্য ফ্রেম বন্দি করা হয়। ” জানা গেছে, ওই অঞ্চলে স্থানীয়দের…
Read Moreস্কুল মাঠে মেলার নামে চলছে অশ্লীল নৃত্য, জুয়া
ডেস্ক রিপোর্ট: ঠাকুরগাঁওয়ের ৩টি স্কুলের মাঠে সামাজিক যাত্রা পালার নামে চলছে অশ্লীল নৃত্য যাত্রা ও জুয়া। এতে পাঠদান ব্যহত হওয়ায়র পাশাপাশি নষ্ট হচ্ছে যুব সমাজ। এ বিষয়ে স্থানীয় শুশীল সমাজের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে বার বার অভিযোগ করা হলেও এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ক্ষোভ প্রকাশ করছেন তারা। গত ৩০ নভেম্বর জেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজা কিন্ডার গার্ডেন, মহারাজা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মহারাজা উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্ভোধন করা হয়। অনুষ্ঠানে মেলা কমিটি সামাজিক যাত্রাপাল ও কবি গানের কথা বললেও এখন চালানো হচ্ছে অসামাজিক যাত্রা…
Read Moreসুন্দরবনে বন্দুকযুদ্ধে নিহত ২
ডেস্ক রিপোর্ট: বাগেরহাটের সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত হয়েছেন। র্যাব ৮ এর অধিনায়ক মেজর আদনান প্রবীর ঘটনাস্থল থেকে ক্ষুদেবার্তায় এ তথ্য জানিয়েছেন। সুন্দরবনের পূর্বাঞ্চলে শরণখোলা রেঞ্জের দুধমুখী খালের বাদামতলী এলাকায় ওই অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ১১টি আগ্নেয়াস্ত্র ও ২২৭ রাউন্ড বিভিন্ন প্রকার গুলি উদ্ধার করা হয়েছে। মিতু/বিবি নিউজ/৪৫২
Read Moreমেহেরপুরে বন্দুকসহ গ্রেপ্তার ১৮
ডেস্ক রিপোর্ট: চলমান বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভূক্ত ১৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে মেহেরপুর জেলা পুলিশ। অভিযানে একটি পিস্তল, একটি এলজি সার্টারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে জিআর মামলায় ৬ জন, সিআর মামলায় ৭ জন, সাজাপ্রাপ্ত সিআর মামলায় একজন, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১ জন ও নিয়মিত মামলায় ৩ জন। মঙ্গলবার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে গাংনী থানার ওসি আনোয়ার হোসেন, মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন ও সদর থানার ওসি সৈয়দ ইকবাল বাহার চৌধুরী…
Read Moreবিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোটর্: বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যেই তিনি অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করবেন। অদম্য বাংলাদেশ’ এ প্রাতিপাদ্যকে সামনে রেখে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বুধবার থেকে শুরু হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ। এর আগে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৬ উপলক্ষ্যে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি অপচয় রোধসহ সাশ্রয়ী ব্যবহারে উৎসাহিত করবে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন বাংলাদেশের অর্থনীতিকে আরও শক্তিশালী ও বেগবান করবে। মিতু/বিবি নিউজ/৪৫০
Read Moreসন্ধান মেলেনি আমিনবাজারের ব্যবসায়ীর
ডেস্ক রিপোর্ট: অপহরণের পাঁচ দিন পরও রাজধানীর উপকণ্ঠ সাভারের আমিনবাজারের ব্যবসায়ী হাফিজুর রহমানকে উদ্ধার করতে পারেনি পুলিশ। জানা যায়, শনিবার ভোররাতে হাফিজুর রহমানকে রাজধানীর পুরান ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করা হয়। কিন্তু পুলিশ এখনো তাঁকে উদ্ধার করতে পারেনি। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, অপহৃত ওই ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মিতু/বিবি নিউজ/৪৪৯
Read Moreবোরখা নিষিদ্ধ করবে জার্মানি!
ডেস্ক রিপোর্ট: মুসলমানদের বোরখাকে ইউরোপের দেশগুলো ধীরে ধীরে নিষিদ্ধ করে যাচ্ছে। সেই তালিকায় এবার জার্মানিও আসতে চাইছে। বিবিসির খবরে বলা হয়, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মরকেল বলেছেন, আইনগতভাবে সম্ভব হলে তার দেশে পুরো মুখ-ঢাকা বোরখা পরা নিষিদ্ধ করা উচিত, কারণ এটা জার্মানির সংস্কৃতির সাথে মেলে না। মরকেল তার পার্টির সম্মেলনে দেওয়া ভাষণে বলেন, জার্মান সংস্কৃতিতে মহিলাদের মুখ সম্পূর্ণ ঢেকে রাখা বেমানান- যেমনটা বোরখা মুসলিম মহিলাদের ক্ষেত্রে হয়ে থাকে। মরকেল যে নীতির কথা বলছেন, তাতে বোরখা সম্পূর্ণ নিষিদ্ধ হবে না। – তবে স্কুল, বিশ্ববিদ্যালয় বা আদালতে মহিলারা এটা পরতে পারবেন না। খবরে…
Read Moreসাকিবের ২০ শতাংশ জরিমানা
ডেস্ক রিপোর্ট: আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করার জন্য জরিমানা গুণতে হলো ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসানকে। মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আম্পায়ারের একটি সিদ্ধান্ত পছন্দ হয়নি সাকিবের। তিনি আম্পায়ারের দিকে যেভাবে তেড়ে গিয়েছিলেন তা দৃষ্টিকটু লেগেছে। এজন্য তাকে ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। খুলনা টাইটান্সের ইনিংসে প্রথম আন্দ্রে ফ্লেচারের বিপক্ষে আবু জায়েদের একটি এলবিডব্লিউর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে ক্ষিপ্ত হয়ে উঠেন ঢাকার খেলোয়াড়রা। সবচেয়ে তেতে উঠতে দেখা যায় সাকিবকেই। আঙুল উঁচিয়ে আম্পায়ারের সঙ্গে তর্কে জড়ান তিনি। যা ক্রিকেটীয় দৃষ্টিভঙ্গি থেকে অগ্রহণযোগ্য। ম্যাচ…
Read More