কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:   কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ সকালে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুলিয়ারচর পৌরসভার ডাক বাংলা এলাকার মৃত রঞ্জিত চন্দ্র বণিকের ছেলে সুজন চন্দ্র বণিক (৩৪) ও তার ভাই রাজন চন্দ্র বণিক (৩২)। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুজন ও রাজনের চাচি উঠানে কাপড় টানাতে যান। বিদ্যুতের লাইনটি কাপড় টানানোর তারে লাগানো থাকায় তিনি বিদ্যুতায়িত হয়ে পড়ে যান। এ সময় সুজন ও রাজন তাকে বাঁচাতে গেলে তারাও বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন। এরপর প্রতিবেশিরা তাদেরকে উদ্ধার করে কুলিয়ারচর হাসপাতালে নেয়ার পথে সুজন ও রাজনের মৃত্যু হয়। তবে…

Read More

রাজধানীতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:  রাজধানী ডেমরার কোনাপাড়া এলাকায় আজ সকাল ৯টার দিকে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রানা (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রানা পটুয়াখালীর দশমিনা উপজেলার চরহোছবাদ গ্রামের জালাল পেদারের ছেলে।ঢামেক ক্যাম্প পুলিশ ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রানার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।       মিতু/বিবি নিউজ/৪০৯

Read More

আত্মহত্যার ‘চেষ্টা’ ঐশ্বরিয়ার, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় –

ডেস্ক রিপোর্ট: বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন নাকি আত্মহত্যার চেষ্টা করেছেন আর তা নিয়েই তোলপাড় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। যদিও জানাজানির ভয়ে হাসপাতালে ভর্তি না করে বাড়িতেই পারিবারিক চিকিৎসককে ডেকে এনেছিল বচ্চন পরিবার।   শোনা যাচ্ছে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবিটি মুক্তি পাওয়ার আগে থেকেই শ্বশুর বাড়ির সদস্যদের সঙ্গে মনোমলিন্য চলছিল ঐশ্বরিয়ার। শাশুড়ি জয়া বচ্চন তো প্রকাশ্যেই তার সমালোচনা করেছিলেন। রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে  অভিনয় ভালোভাবে নিতে পারেননি তারা। স্বামী অভিষেক বচ্চন ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দেখতে যাননি বলেও খবর ছড়িয়ে পড়েছিল মিডিয়ায়। আর এসব কারণেই কি অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে…

Read More

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত বেড়ে ৩২

ডেস্ক রিপোর্ট:    চীনের ইনার মঙ্গোলিয়ার চিফেং শহরের একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় ৩২ জন শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সিনহুয়া। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় ১৪৯ জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে কাজ শুরু করেছে তদন্তকারী কর্মকর্তারা। চীনে কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনা প্রায়শই ঘটে থাকে। সম্প্রতি দেশটির হেইলংজিয়াং প্রদেশের কিতাইহে একটি কয়লা খনিতে বিস্ফোরণে ২২ জন শ্রমিক মারা যান।         মিতু/বিবি নিউজ/৪০৬  

Read More

বাসের ধাক্কায় সেনা কর্মকর্তার স্ত্রী নিহত

ডেস্ক রিপোর্ট:  টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসের ধাক্কায় শান্তি আক্তার (৩২) নামে এক সেনা কর্মকর্তার স্ত্রী নিহত ও শিশুসহ তিনজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।শান্তি আক্তার সেনাবাহিনীর করপোরাল শামীম উদ্দিনের স্ত্রী। আহতদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর বলেন, সেনা কর্মকর্তা শামীম উদ্দিন তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে মানিকগঞ্জ থেকে কর্মস্থল ঘাটাইল সেনানিবাসে যাচ্ছিলেন। রাত সাড়ে ৮টার দিকে কালিহাতী উপজেলার এলেঙ্গা ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে পেছন থেকে একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়।…

Read More

কুমিল্লায় গণপিটুনিতে নিহত ১

ডেস্ক রিপোর্ট:  কুমিল্লার চৌদ্দগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে।শনিবার দিবাগত রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বর্ধন গ্রামে এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৩০ বছর। ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল বলেন, মোবাইল চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেয় গ্রামবাসী। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি।         মিতু/বিবি নিউজ/৪০৩

Read More

রাজধানীতে যুবককে কুপিয়ে খুন

ডেস্ক রিপোর্ট: রাজধানীর লালবাগে নামে এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত রাব্বি হোসেন (১৮) কামরাঙ্গীরচর এলাকার একটি টেইলার্সের কর্মচারী ছিলেন। তার বাসা রাজধানীর শহীদনগর এলাকায়। নিহতের বাবা আব্দুস সালাম জানান, তার ছেলে শনিবার রাত ১১টার দিকে বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করে। লালবাগ থানাধীন শহীদনগর গলিতে যাওয়ার পর পূর্ব শত্রুতার জের ধরে ২/৩ জন তাকে এলোপাতাড়ি চুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ…

Read More

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য নতুন বিমান কেনার সম্ভাবনা নাকচ করলেন শেখ হাসিনা

ডেস্ক রিপোর্ট:   রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য নতুন বিমান কেনার সম্ভাবনা নাকচ করে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেছেন, দেশে এখনও এ ধরনের বিলাসিতা দেখানোর সময় আসেনি। তিনি বলেন, ‘আমার অথবা রাষ্ট্রপতির জন্য নতুন বিমান কেনার কোন প্রয়োজন নাই… আমি এটা চাই না। আমি মনে করি, দেশে এখনও এ ধরনের বিলাসিতা দেখানোর সময় আসেনি।’ গতকাল বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সম্প্রতি প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ভিভিআইপি বিমানে যান্ত্রিক ত্রুটির প্রেক্ষিতে আজ সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। হাঙ্গেরি সফরে যাওয়ার…

Read More

বড় ব্যবধানে আর্সেনালের জয়

ডেস্ক রিপোর্ট: আলেক্সিস সানচেজের হ্যাটট্রিকের কল্যাণে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ৫-১ ব্যবধানের বড় জয় নিয়ে ফিরল আর্সেনাল। মেসুত ওজিলের সূচনা গোলটির পর মাঠে বল পায়ে জ্বলে উঠেছিলেন সানচেজ। চিলির এই ফরোয়ার্ডের হ্যাটট্রিক গোল শেষে ওয়েস্ট হ্যামের গোল পোস্টে শেষ বলটি পাঠায় আর্সেনালের অপর ফরোয়ার্ড অ্যালেক্স চেম্বারলিন। এবারের প্রিমিয়ার লিগে আর্সেনালের এটা নবম জয়। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেন উইঙ্গারের দলটি। এর আগে দিনের প্রথম ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদের মাঠে ৩-১ গোলে হারানো চেলসি ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। ওয়েস্ট হ্যামের মাঠে ২৪ মিনিটে প্রথম গোল করেন…

Read More