ডেস্ক রিপোর্ট: কুমিল্লার চৌদ্দগ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে।শনিবার দিবাগত রাতে উপজেলার কালিকাপুর ইউনিয়নের বর্ধন গ্রামে এই ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল বলেন, মোবাইল চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দেয় গ্রামবাসী। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি।
মিতু/বিবি নিউজ/৪০৩
