ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় বন্ধ তৈরি পোশাক কারখানা গুলো কবে নাগাদ খুলে দেওয়ায় যায় তা নিয়ে জরুরী বৈঠক করেছেন বিজিএমইএ, মালিকপক্ষ ও সরকারের বিভিন্ন প্রশাসনের লোকজন। শনিবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ছয়তলা এলাকার বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মোর্শেদীর মালিকানাধীন পোশাক কারখানা এনভয় গার্মেন্টস এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আশুলিয়ার ৫৯ টি বন্ধ কারখানার মালিকপক্ষ,বিজিএমইএ ও সরকারের বিভিন্ন প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে এসময় কবে নাগাদ বন্ধ কারখানা গুলো দেওয়াসহ বিভিন্ন বিষয়ে বলে আলোচনা হয় বলে জানিয়েছে জামগড়া এলাকার দি রোজ ড্রেসেস লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার সাধন কুমার দে। এদিকে আশুলিয়ার…
Read MoreDay: December 24, 2016
মার্কিন বিমানবন্দরে বর্ণ বিদ্বেষের শিকার প্রিয়াঙ্কা!
ডেস্ক রিপোর্ট: মার্কিন বিমানবন্দরে বর্ণ বিদ্বেষের শিকার হয়েছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় টিভি শো ‘কফি উইথ করণ’-এ হাজির হয়েছিলেন তিনি। সেখানেই একথা জানান প্রিয়াঙ্কা। কোয়ান্টিকোখ্যাত এ অভিনেত্রী জানান, আমেরিকার একটি বিমানবন্দরে প্রথম শ্রেণির যাত্রীদের লাউঞ্জে বসেছিলাম। সেখানে বিমানবন্দরের এক কর্মী আমার সঙ্গে দুর্ব্যবহার করে। খুব খারাপভাবে কথা বলছিল। আমিও স্পষ্ট জানিয়ে দিই, বৈধ পাসপোর্ট নিয়েই প্রথম শ্রেণিতে যাত্রা করছি। তখন অবশ্য ক্ষমা চাইতে বাধ্য হয়। অনুষ্ঠানে প্রিয়াঙ্কা হলিউডে কাজ করতে ইচ্ছুক বলিউড তারকাদেরও সতর্ক করে দিয়েছেন। তার মতে, চরিত্র নির্বাচন নিয়ে সতর্ক না হলে বিপদে পড়তে হবে। তবে…
Read Moreশ্রীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ডেস্ক রিপোর্ট: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ২টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের তেজখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুপুরে তেজখালি গ্রামে ওই স্পটে মাওয়াগামী আরাম পরিবহন ও ঢাকাগামী গোধুলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় আরাম পরিবহনের বাসটি রাস্তা থেকে ছিটকে পাশে পড়ে যায়। ফলে এর তিন পুরুষ যাত্রী নিহত হন। এছাড়া দুই বাসের অন্তত ৩০ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে নেয়া হয়। এদের মধ্যে প্রায় ১০জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল…
Read Moreআফগানিস্তানে বিমান হামলায় নিহত ৫
ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানের দক্ষিণাঞ্চল উরুজগান প্রদেশে বিমান হামলায় পাঁচজন নিহত ও আরও অন্তত দুইজন আহত হয়েছেন। আজ শনিবার এ হামলার ঘটনা ঘটে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। সংবাদমাধ্যমগুলো জানায়, তালেবানসহ সরকার বিদ্রোহী সশস্ত্র জঙ্গিদের বিরুদ্ধে হামলাটি চালায় আফগান বিমান বাহিনী। আফগান নিরাপত্তা বাহিনী চলতি মাসের শুরুতে প্রদেশটিতে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, আফগান বিমান বাহিনী এবং বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সহায়তায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের প্রথম দিনে ১৮ জঙ্গি নিহত হন। মিতু/বিবি নিউজ/৭০১
Read Moreনির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে : ইডব্লিউজি
ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য হয়েছে বলে মূল্যায়ন করেছে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ (ইডব্লিউজি)। আজ শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নাসিক নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক সংবাদ সম্মেলনে এ কথা জানায় ইডব্লিউজি’র নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ইডব্লিউজি’র সদস্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, সদস্য রেজাউল করিম চৌধুরী, সদস্য নোমান খান ও পরিচালক মো. আব্দুল আলীম প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বর্তমান কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলোর মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন সর্বাপেক্ষা ভালো হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি আরও জানায়,…
Read Moreকোচিংয়ের প্রশ্নপত্রে সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, পাবনায় তোলপাড়
ডেস্ক রিপোর্ট: পাবনা জেলার তিনটি সরকারি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রশ্নের সাথে একটি কোচিং সেন্টারের প্রশ্নের হুবহু মিল পাওয়ায় তোলপাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিভাবকরা শনিবার সকালে জেলা প্রশাসনের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে ও পরে শহরের আব্দুল হামিদ রোডে মানববন্ধন করে পরীক্ষা বাতিলের দাবি জানান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের শান্ত করে।বিক্ষোভকারী অভিভাবকরাকে জানান, পাবনা শহরের জুবলী ট্যাংক এলাকায় অবস্থিত ফেয়ার কোচিং সেন্টারে ১৫ দিন আগে শিক্ষার্থীদের একটি মডেল টেষ্ট পরীক্ষা নেওয়া হয়। পাবনা জেলা স্কুল, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কৃষ্ণপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে গত…
Read Moreসিরাজগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: সিরাজগঞ্জে বালি ভর্তি ট্রাক চাপায় ফয়সাল (৬) নামের এক শিশু ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর পৌনে একটার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া পূর্বপাড়া গ্রামের কাঁচা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ফয়সাল ওই গ্রামের আব্দুল আলীমের ছেলে ও কালিয়া আব্দুল জব্বার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। থানীয় বাসিন্দা শরীফুল ইসলাম জানান, বাড়ির কাছে শিশু ফয়সাল কাঁচা রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় যমুনার চর থকে বালি বহনকারী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। মিতু/বিবি নিউজ/৬৯৮
Read Moreইন্দোনেশিয়ায় প্রবল বন্যা
ডেস্ক রিপোর্ট: প্রবল বন্যার কারণে ইন্দোনেশিয়ার পশ্চিম নুসা তেঙ্গারা প্রদেশের এক লাখেরও বেশি অধিবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি, একটি অন্যতম প্রধান বিমানবন্দর বন্ধ রাখা হয়েছে বলেও শনিবার কর্মকর্তারা জানিয়েছেন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রোহো জানান, প্রায় ২০ হাজার ঘর-বাড়ি, ৬০টিরও বেশি স্বাস্থ্যকেন্দ্র এবং দুটি সেতু বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই মুখপাত্র আরো জানান, বন্যার কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এরফলে জরুরি ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ওই অঞ্চলে জানুয়ারির ৪ তারিখ পর্যন্ত ১৪ দিনের জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও মুখপাত্র…
Read More‘সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত দেশ গড়ার আহ্বান’
ডেস্ক রিপোর্ট: শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার রাজধানীর ধানমন্ডিস্থ সুলতানা কামাল জাতীয় ক্রীড়া কমপ্লেক্সে স্বর্ণ কিশোরী জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা আমাদের জাতীয় জীবনের প্রধান বিপদ। এগুলো আমাদের জাতীয় জীবন ও রাজনীতিতে আঘাত করে। মাদকের ছোবল সমাজে আঘাত করে। মাদকাসক্ত হলে কখনো সুস্বাস্থ্য হবে না। তাই মাদককে ঘৃণার সাথে না বলতে হবে। দুর্নীতিকে না বলতে হবে। সাম্প্রদায়িকতা ও…
Read Moreআপনার প্রেমিকা ‘ড্রামা কুইন’?
ডেস্ক রিপোর্ট: সম্পর্কে মান-অভিমান থাকেই। সে স্বামী-স্ত্রী হোক বা প্রেমিক-প্রেমিকা। কিন্তু তারও একটা মাত্রা আছে। সেই মাত্রা ছাড়িয়ে গেলে সম্পর্ক হয়ে ওঠে বিষাক্ত। বিশেষ করে অনেক পুরুষ সঙ্গী তার প্রেমিকার নানান খামখেয়ালে বিরক্ত। এবং কিছু স্বভাবকে বলা যায় শান্তি প্রতিরোধী, অর্থাৎ ‘শান্তি’ নামক শব্দকে কাছে ঘেষতে দেয় না। এমন স্বভাব যাদের মধ্যে আছে তারা কখনোই সঙ্গীকে সুখী করতে পারে না। তবে ওই স্বভাব ও আচরণের মধ্যে নিজে সুখ খুঁজে নেয়ার চেষ্টা করেন, কিছুটা পানও। এই ধরণের স্বভাবের নারীদের অনেকে ‘ড্রামা কুইন’ হিসেবে সম্মোধন করেন। কারণ তারা বাস্তবতার চেয়ে কল্পনায় ভাসতে…
Read More