ডেস্ক রিপোর্ট: সাভারের আশুলিয়ায় বন্ধ তৈরি পোশাক কারখানা গুলো কবে নাগাদ খুলে দেওয়ায় যায় তা নিয়ে জরুরী বৈঠক করেছেন বিজিএমইএ, মালিকপক্ষ ও সরকারের বিভিন্ন প্রশাসনের লোকজন।
শনিবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ছয়তলা এলাকার বিজিএমইএর সাবেক সভাপতি সালাম মোর্শেদীর মালিকানাধীন পোশাক কারখানা এনভয় গার্মেন্টস এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে আশুলিয়ার ৫৯ টি বন্ধ কারখানার মালিকপক্ষ,বিজিএমইএ ও সরকারের বিভিন্ন প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৈঠকে এসময় কবে নাগাদ বন্ধ কারখানা গুলো দেওয়াসহ বিভিন্ন বিষয়ে বলে আলোচনা হয় বলে জানিয়েছে জামগড়া এলাকার দি রোজ ড্রেসেস লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার সাধন কুমার দে।
এদিকে আশুলিয়ার গার্মেন্টস আন্দোলনে উস্কে দেওয়ার অভিযোগে আশুলিয়ায় এ পর্যন্ত এক সাংবাদিক সহ ২৭ জনকে আটক করেছে পুলিশ।
মিতু/বিবি নিউজ/৭০৪
