দিয়া ইসলাম , সাভার : সাভারের আশুলিয়ায় একটি প্যাকেজিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রবিবার রাতে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া এলাকায় টোকিও প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ লিমিটেড কারখানায় এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস জানায়, রাতে ওই কারখানায় বৈদ্যুতক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মূহুর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুন কারখানার পাশে একটি শ্রমিক কলোনিতে ছড়িয়ে পড়লে প্রায় ১৪টি টিনসেড রুম পুড়ে যায়। খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
