রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বাধা এবং পুলিশি হামলার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী শনিবার রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি থানায় -উপজেলায় প্রতিবাদ বিক্ষোভ করবে দলটি। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে এর আগে চার দফায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি।
Read MoreDay: March 8, 2018
দ্বিগুণ মুনাফার লোভ দেখিয়ে ৪৪ কোটি টাকা আত্মসাৎ
৪৪ কোটি ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইউনিপেটুইউ’র দুই কর্মকর্তা এবং দুই এজেন্টকে আটক করেছে সিআইডি। আটককৃতরা প্রতারণা করে গ্রাহকদের কাছ থেকে দ্বিগুণমুনাফা দেওয়ার লোভ দেখিয়ে এসব টাকা হাতিয়ে নিয়েছে। বৃহস্পতিবার দুপুরে সিআইডি কার্যালয়ে সাংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম। তিনি জানান, গত ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে একটি অনুসন্ধান প্রতিবেদন পাঠায় সিআইডির ক্রাইম ইউনিটের কাছে। এর সূত্র ধরে সিআইডির ক্রাইম অর্গানাইজড দল তদন্ত শুরু করে। ইউনিপেটুইউয়ের দুই কর্মকর্তা ও দুই এজেন্ট ৪৪ কোটি চার লাখ…
Read Moreবিজিবির ডিজি আবুল হোসেনকে প্রত্যাহার
দেশের সীমান্ত রক্ষী বাহিনী বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবুল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তবে বিজিবির নতুন ডিজি হিসেবে এখনও কাউকে নিয়োগ দেওয়া হয়নি। বিজিবির মহাপরিচালক পদ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নিয়ে আবুল হোসেনের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বুধবার দিনগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, সশস্ত্র বাহিনী বিভাগ প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে আমাদের কাছে আদেশ জারির জন্য প্রস্তাব পাঠিয়ে থাকে। আমরা আদেশ জারি করি। কেন নিয়োগ…
Read Moreখালেদা জিয়ার জামিন বিষয়ে আদেশ রবিবার
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বিষয়ে আগামী রবিবার আদেশ দেবেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রবিবার একই বিচারপতির সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনও সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের ডকোমেন্ট এরই মধ্যে হাইকোর্টের সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছেছে। এর আগে ২৫ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে কারা অভ্যন্তরে থাকা বিএনপি…
Read Moreইন্দোনেশিয়ায় ৫.৭ মাত্রার ভূমিকম্প
আর্ন্তজাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে বৃহস্পতিবার ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আবহাওয়া সংস্থা একথা জানিয়েছে। সংস্থার এক কর্মকর্তা সিনহুয়াকে জানান, মালুকু প্রদেশের ৩৫ কিলোমিটার উত্তরপূর্বে সেরাম তিমুরে স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল সমুদ্র তলদেশের ১০ কিলোমিটার গভীরে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ার অবস্থান ভূমিকম্প প্রবণ অঞ্চলে হওয়ায় দেশটিতে প্রায় ভূমিকম্প আঘাত হানে। সূত্র: সিনহুয়ার
Read Moreসঞ্জয়কে সব সম্পত্তি লিখে দিলেন তার ভক্ত
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত চলচ্চিত্র জীবনে দর্শককে দিয়েছেন অসংখ্য সিনেমা, করেছেন মন জয়। কোটি কেটি ভক্তের র্হদয়ে তার আসন। এবার তিনি পেলেন ভক্তের অনেক বড় উপহার। আর তা হলো নিশি ত্রিপাঠী নামে এক ভক্ত তার সমস্ত সম্পত্তি উইল করে গেছেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে সংবাদমাধ্যমটি জানিয়েছে, মুম্বাইয়ের মালাবার হিল এলাকার বাসিন্দা নিশি। দিন পনেরো আগে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। সম্প্রতি নিশির পরিবার পারিবারিক আইনজীবীর কাছে জানতে পারেন, নিশি তার স্থাবর-অস্থাবর সম্পত্তি সঞ্জয় দত্তকে লিখে দিয়ে গেছেন। এমন…
Read Moreরাজধানীতে একই পরিবারের ৫জন দগ্ধ
রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাসের চুলা থেকে আগুন লেগে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছে। এতে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বুধবার রাত ৯টার দিকে মিরপুরের ২ নম্বর সড়কে একটি চারতলার ফ্যাটে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন, ফ্ল্যাটের বাসিন্দা মো. আব্দুল মালেক (৩৫), তার স্ত্রী রীনা বেগম (৩০), তাদের শিশু মেয়ে আফরিদা আকতার ফাতেমা, রীনার বোন আরজু বেগম (২৮) এবং তার স্বামী নজরুল ইসলাম। বুধবার রাত ১০টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া। চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া…
Read Moreগাজীপুরে তুলার গুদামে আগুন
গাজীপুরে বাঘেরবাজার মেম্বরবাড়ির মোশারফ কম্পোজিট কারখানার তুলার গুদামে বৃহস্পতিবার ভোররাতে আগুন লেগেছে। ৬ ঘন্টা পরফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোররাত সাড়ে ৩টার দিকে কারখানার একতলার একটি ভবনেতুলার বেল্টে আগুন লাগে। মুহুর্তেই গোডাউনের সব জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি এবং আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন। অগ্নিকাণ্ডের ফলে গোডাউনের ভেতরে কয়েকশত তুলার বেল্ট, যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
Read Moreনারীদের অধিকার আদায় করে নিতে হবে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেনমেয়েদের নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজেদের মেধা কাজে লাগাতে হবে। এগিয়ে আসতে হবে অর্থনীতির সব পর্যায়ে। নানান বাধা সত্ত্বেও প্রতিটি পর্যায়ে সরকার নারীদের কর্মসংস্থান সৃষ্টি করেছে। আর নারীদের সেই অধিকার আদায় করে নিতে হবে। বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৫ জন নারীর হাতে জয়িতা পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমরা যতই নারীর অধিকার নারীর বলে স্লোগান দেই। অধিকার…
Read Moreদুই ম্যাচ নিষিদ্ধ শাহজাদ
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে বাছাইপর্বের দুটি ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে। এক বিবৃতিতে আইসিসি এই তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবারের হাই ভোল্টেজ ম্যাচে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে সতর্ক করা হয়েছে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর ও আফগান তারকা মুজিব উর রহমানকে। নতুনভাবে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে এক বছরের মধ্যে শাহজাদের ডিমেরিট পয়েন্ট চারে পৌঁছেছে। নতুন ভাবে আইন ভঙ্গের দায়ে শাহজাদকে বাছাইপর্বের দুটি ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ১৫ শতাংশ জরিমানা ও এক ডিমেরিট পয়েন্টও দেয়া হয়েছে। গত ডিসেম্বরে দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি২০ ম্যাচে শাহজাদকে ম্যাচ…
Read More