চকরিয়ায় বাস-মাইক্রো সংঘর্ষ, নিহত ৪

কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে দশজন। আজ শনিবার সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী। তিনি জানান, ভোরে হারবাংয়ের গয়ালমারা এলাকায় একটি বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই চার মাইক্রোবাস যাত্রীর মৃত্যু হয়। আহত হন দশজন। আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Read More

হোলি উত্সবে কলেজছাত্রদের দ্বন্দ্বে স্কুলছাত্র খুন

রাজধানীর কোতোয়ালী এলাকায় গতকাল বৃহস্পতিবার হোলি উত্সব চলাকালে এক কলেজছাত্রকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ছাত্রের নাম রওনক হোসেন ওরফে রনো (১৭)। পুলিশ ও পরিবারের ধারণা, প্রেমঘটিত কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের বান্ধবী মাইশা, আরিফ, সুমনসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। এদিকে যাত্রাবাড়ি এলাকায় আগের দিন গ্যাং দ্বন্দ্বে রাকিবুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ইমরান হোসেন মুন্না (১৫) নামে আরও একজন আহত হয়। খুনের ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের…

Read More

বেনাপোলে ১০ পিস স্বর্ণের বারসহ আটক ১

ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত এলাকা থেকে শুক্রবার বিকালে ১০ পিস স্বর্ণের বার সহ মনিরুল ইসলাম নামে এক স্বর্ন চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক মনিরুল ইসলাম পুটখালী গ্রামের সাবুর আলীর ছেলে। ২১ বিজিবি কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানাযায়, বিজিবি সদস্যরা পুটখালী বটতলা নামক স্থান থেকে মনিরুল ইসলাম নামে একজনকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে  আসে। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

Read More

যুক্তরাষ্ট্রে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমপক্ষে ৫ জনের মৃত্যু

নিউইয়র্ক, ৩ মার্চ : যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শীতকালীন প্রচন্ড ঝড়ের আঘাতে কমপক্ষে পাঁচজন মারা গেছে। এদিকে ঝড়ের সাথে প্রবল বর্ষণ ও তুষারপাতের কারণে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া কর্তৃপক্ষ ওয়াশিংটনে ফেডারেল সরকারের বিভিন্ন দপ্তর বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। খবর এএফপি’র। জাতীয় আবহাওয়া সেবা সংস্থা জানায়, শীতকালীন আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা, শীতকালীন ঝড়ের সতর্কতাসহ নিউজার্সি থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত উপকূলীয় বন্যা সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তরপূর্ব উপকূল থেকে মধ্য আটলান্টিক পর্যন্ত প্রচন্ড ঝড়ের এ সতর্কতা কার্যকর থাকবে। শীতকালীন ঝড় রিলির প্রভাবে নিউইয়র্ক রাজ্যের পশ্চিম ও উত্তরাঞ্চলে এক ফুটেরও বেশী উচ্চতার…

Read More

সাভারে যুবকের মরদেহ উদ্ধার

দিয়া ইসলাম ,সাভার (ঢাকা) : সাভারে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। শনিবার (৩ মার্চ) সকালে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকার একটি বালুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই যুবককে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা তার মরদেহ বালুর মাঠে ফেলে রেখে যায়। সকালে স্থানীয়রা মরদেহটি দেখে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত যুবকের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে…

Read More