নেপালের কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বৃহস্পতিবার সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া শুক্রবার মসজিদ মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা সভা অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়। আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত সোমবার ঢাকা থেকে নেপালের উদ্দেশ্যে ৬৭ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের দেশ কিউ-৪০০ মডেলের একটি বিমান কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে। ভয়াবহ এ দুর্ঘটনায় ৫০ জন নিহতের খবর জানিয়েছে নেপালের সেনাবাহিনী।
Read MoreDay: March 14, 2018
আশুলিয়ায় অবৈধ গ্যাস সংযোগের টাকা দিয়ে অট্রলিকা বাড়ী বানালেন রাজু আহম্মেদ
সাভার প্রতিনিধি : আশুলিয়ায় প্রভাবশালীদের দেওয়া প্রায় দুই হাজার পরিবারের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের চারাবাগ,আউকপাড়া ও বেলমা এলাকায় সাভারের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মোহাম্মদ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে সাভার তিতাস গ্যাসের প্রায় ৪০ জন শ্রমিকের একটি দল অংশ নেয়। এলাকাবাসী জানায় এক বছর আগে আশুলিয়ার চারাবাগ,বেলমা ও আউকপাড়া এলাকায় ৩০ থেকে ৪০ হাজার করে টাকা নিয়ে প্রত্যেক বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ দেয় আশুলিয়ার চাঁনগাও এলাকার শহিদুল ইসলামের…
Read Moreস্টিফেন হকিং আর নেই
লন্ডন, ১৪ মার্চ : বিশ্ববিখ্যাত ব্রিটিশ পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। বুধবার তার পরিবারের পক্ষ থেকে একথা বলা হয়। খবর এএফপি’র। ব্রিটেনের প্রেস অ্যাসোসিয়েশন নিউজ এজেন্সি প্রকাশিত এক বিবৃতিতে প্রফেসর হকিংসের সন্তান লাকি, রবার্ট ও টিম বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের প্রিয় বাবা আজ মারা গেছেন।’ বিবৃতিতে আরো বলা হয়, ‘তিনি একজন মহৎ বিজ্ঞানী ও অসাধারণ মানুষ ছিলেন। তার কাজের মাধ্যমে তিনি আজীবন বেঁচে থাকবেন।’
Read Moreইউএস বাংলা এয়ারক্রাফট উড্ডয়নের উপযোগী ছিল : সিএএবি চেয়ারম্যান
ঢাকা, ১৪ মার্চ : ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে বিধ্বস্ত ইউএস বাংলা ড্যাশ মডেলের এয়ারক্রাফটটি ঢাকা ত্যাগ করার আগে উড়ার সম্পূর্ণ উপযোগী ছিল। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান মঙ্গলবার এখানে একথা বলেন। সিএএবি সদর দপ্তরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, ‘এয়ার ক্রাফটটি উড়ার আগে নিরাপত্তার সব প্রক্রিয়া আমরা পর্যবেক্ষণ করেছি।’ এয়ারক্রাফটটি কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে সকালে একই এয়ারক্রাফট ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি এয়ারক্রাফটটি উড়ার উপযোগী না হতো তাহলে এটি চট্টগ্রাম রুটে উড়তে ব্যথ হতো।’ সিএএবি চেয়ারম্যান বলেন,…
Read More