গুলশান কাঁলাচাদপুর স্কুলের পাশে জোড়া খুনের ঘটনা ঘটেছে। দুইজনই গারো নারী বলে জানা গেছে। বিস্তারিত আসছে…
Read MoreDay: March 23, 2018
আওয়ামী লীগ চায় খালেদা জিয়া নির্বাচন করুক : ফজলে রাব্বী মিয়া
আওয়ামী লীগ চায় খালেদা জিয়া জেল থেকে বের হয়ে আওয়ামী লীগের সাথে জাতীয় নির্বাচন করুক খালেদা জিয়াকে সরকার জেলে দেয়নি আদালত জেল দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি। শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রথম পূনর্মিলনী ও ৪৭ তম আবর্তনের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি একথা বলেন। ডেপুটি স্পিকার এসময় আরও বলেন পাঁচ জানুয়ারির মত বিএনপি যদি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয় তা হলে তাদের অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে না কে নির্বাচন করলো আর না…
Read Moreচাঁদপুরে হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পূর্ব উপলতা গ্রামে ভাতিজি রুমা আক্তার নামের এক তরুণীকে শ্বাসরোধে হত্যা করার দায়ে চাচি জান্নাতুল ফেরদৌস মায়া ও জহিরুল ইসলাম নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ সালেহ উদ্দিন আহমদ বৃহস্পতিবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জান্নাতুল ফেরদৌস মায়া উপজেলার পূর্ব উপলতা গ্রামের মৃত পুলিশ সদস্য হুমায়ুন কবিরের স্ত্রী এবং জহিরুল ইসলাম একই গ্রামের তাজুল ইসলামের ছেলে। জহিরুল পেশায় ইলেকট্রিশিয়ান। হত্যার শিকার রুমা উপজেলার উপলতা গ্রামের আনা মিয়ার মেয়ে। ২০১৬ সালের ২৪ মার্চ রাতে জান্নাতুল ফেরদৌস মায়াকে জহিরুল ইসলামের সাথে আপত্তিকর অবস্থায়…
Read Moreমিরপুরে বন্দুকযুদ্ধে পুলিশ খুনের আসামি নিহত
রাজধানীর মিরপুরে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সেই হাসান নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। হাসানের বিরুদ্ধে ডিবির ইন্সপেক্টর জালাল উদ্দিনকে গুলি করে খুন করার অভিযোগ রয়েছে। জানা যায়, ঘটনাস্থল থেকে সার্জেন্ট মামুনুর রশীদ ও সার্জেন্ট সোহেল রানার চুরি হওয়া দুইটি পিস্তলসহ ৩টি আগ্নেয়াস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। নিহত হাসানের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত সোমবার রাতে পীরেরবাগের একটি বাসায় অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসীদের গুলিতে ইন্সপেক্টর জালাল নিহত হন। ওই ঘটনায় পুলিশ হাসানের স্ত্রী তানিয়াকে গ্রেফতার করে। তানিয়া গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী…
Read Moreমুক্তিযোদ্ধারা বছরে আরো তিনটি বোনাস পাবেন
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের পরিধি বাড়াচ্ছে। মুক্তিযোদ্ধারা বর্তমানে দুই ঈদে দুইটি বোনাস পেলেও অচিরেই তাঁরা আরো তিনটি বোনাস পেতে যাচ্ছেন। মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং বাংলা নববর্ষ উপলক্ষে তিনটি বোনাস । বৃহস্পতিবার রাতে সিংড়া গোল-ই-আফরোজ সরকারী কলেজ মাঠে সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একথা বলেন। এরআগে তিনি সিংড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান বক্তা ছিলেন।…
Read Moreভিয়েতনামে বহুতল ভবনে আগুন, ১৩ জনের মৃত্যু
হ্যানয়, ২৩ মার্চ : ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় বাণিজ্যিক কেন্দ্র হোচিমিন সিটিতে একটি বহুতল ভবনে শুক্রবার অগ্নিকান্ডে ১৩ জনের প্রাণহানি ঘটেছে এবং আরো অনেকে দগ্ধ হয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র। কারিনা প্লাজা নামের এ বহুতল ভবনের নীচ তলায় মধ্যরাতের দিকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত উপরের দিকের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। এক কর্মকর্তা এএফপি’কে বলেন, ভবনটিতে আগুন লাগার পর সেখানে থাকা লোকজন দৌঁড়ে ওপর তলার দিকে যাওয়ার চেষ্টা করার সময় তাদের অনেকে দম বন্ধ হয়ে মারা যায়। নাম প্রকাশ না করার শর্তে পার্শ্ববর্তী এলাকার ওই সরকারি কর্মকর্তা এ বার্তা সংস্থাকে বলেন,…
Read Moreসাফল্য ধরে রাখুন : দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রী
ঢাকা, ২৩ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের গ্রাজুয়েশন প্রাপ্তিকে জনগণের অর্জন উল্লেখ করে এই উন্নয়ন সাফল্যকে ধরে রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, ‘এই অর্জন যারা বাংলাদেশের উন্নয়নে কাজ করেছেন তাদের সকলেরই এবং বাংলাদেশের জনগণের অর্জন। কাজেই আমি মনে করি বাংলাদেশের জনগণই হচ্ছে মূল শক্তি। তাদেরকে আমি অভিনন্দন জানাই। আর এই জনগণই পারে সব রকম অর্জন করতে।’ তিনি বলেন, ‘এই অগ্রযাত্রাকে আমাদের ধরে রাখতে হবে।’ শেখ হাসিনা বলেন, ‘এই জনগণের উদ্দেশেই জাতির পিতা বলে গেছেন- বাংলাদেশের মানুষকে কেউ দাবায়ে রাখতে পারবা না। দাবায়ে যে…
Read More