আওয়ামী লীগ চায় খালেদা জিয়া জেল থেকে বের হয়ে আওয়ামী লীগের সাথে জাতীয় নির্বাচন করুক খালেদা জিয়াকে সরকার জেলে দেয়নি আদালত জেল দিয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি।
শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির প্রথম পূনর্মিলনী ও ৪৭ তম আবর্তনের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি একথা বলেন।
ডেপুটি স্পিকার এসময় আরও বলেন পাঁচ জানুয়ারির মত বিএনপি যদি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয় তা হলে তাদের অস্তিত্ব বাংলার মাটিতে থাকবে না কে নির্বাচন করলো আর না করলো আওয়ামী লীগের কিছু যায় আসে না। নির্বাচন সঠিক সময়ে হবে পাঁচ জানুয়ারি নির্বাচন বানচাল করতে বিএনপি জামায়াত সরকারের বিরুদ্ধে ষড়যন্ত করে ছিলো কিন্তু প্রধানমন্ত্রী কার কাছে মাথা নত করেনি আওয়ামী লীগ ভোটে বিশ^াস করে তাই তারা নির্বাচন করেই ক্ষমতায় আসতে চায় । একাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধ করতে বিএনপির কোন ক্ষমতা নেই বলেও মনে করেন তিনি।
নবীনবরণ অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন,কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির আহবায়ক শহিদ হাসান সৈকতসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সিংক ফজলে রাব্বী মিয়া ডেপুটি স্পিকার জাতীয় সংসদ
আওয়ামী লীগ চায় খালেদা জিয়া নির্বাচন করুক : ফজলে রাব্বী মিয়া
