অপশক্তির বিষয়ে ছেলেমেয়েদের সচেতন করুন : প্রধানমন্ত্রী

টুঙ্গিপাড়া, ১৮ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস, জঙ্গিবাদ এবং মাদকের বিরুদ্ধে তাঁর অবস্থান পুনর্ব্যক্ত করে ছেলেমেয়েদের এসব অপশক্তির বিষয়ে সচেতন করতে অভিভাবক, শিক্ষক এবং ধর্মীয় নেতাদের প্রতি আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা প্রত্যেকে আমাদের শিশু থেকে যুবক শ্রেনী কোথায় যায়, কি করে, কার সঙ্গে মেশে সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। যেন কেউ সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদকাশক্তির সাথে সম্পৃক্ত হতে না পারে। তারা যেন সুস্থ জীবন পায়। আর বাবা-মা, ভাইবোনকে নিয়ে সুখে শান্তিতে কাটাতে পারে তারই পদক্ষেপ নিতে হবে।’ তিনি বলেন, ‘কোন ছেলে-মেয়ে যেন বিপথে না যায় সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য আমি…

Read More

পদ্মা সেতুর ৪র্থ স্প্যান স্থাপনের প্রস্তুতি

মুন্সীগঞ্জ, ১৮ মার্চ : পদ্মার বুকে এবার চতুর্থ স্প্যান স্থাপানের প্রস্তুতি শুরু হয়েছে। ‘৭ই’ নম্বর স্প্যানটি এখন ওয়ার্কসপের পেন্টিং শেডে নেয়া হয়েছে। বৃহস্পতিবার এটি নেয়ার পর থেকেই রং করার আগের কাজগুলো করা হয়েছে। শুক্রবার সরেজমিন গিয়ে দেখা যায় শ্রমিকরা মেশিনে বিশাল স্প্যানটির ঘষা মাজা করছে। সোনালী রংয়ের এ স্প্যানে গেন্ডিং মেশিন দিয়ে জোড়া লাগানো স্থানগুলো আরও ফিনিশিং করা হচ্ছে। আরেক পাশে মেশিনে লোহার গুড়া দিয়ে সেন্ড ব্রাস্টিং করা হচ্ছে। অর্থাৎ সেন্ট দানা দিয়ে ডাস্ট বা মরিচা মেশিনে পরিস্কার করা হচ্ছে। এরপরই সোনালী রংয়ের স্প্যানটিকে পরিণত করা হবে ধূসর রংয়ে। এছাড়া…

Read More