২৬ মার্চ সোমবার মহান স্বাধীনতা দিবস। এই দিবসের সূচনা লগ্নে ঢাকার সাভারের জাতীয় শহীদ স্মৃতিসৌধ ভরে উঠবে ফুলে ফুলে। শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারর্সনসহ লাখো মানুষ। জাতীয় স্মৃতিসৌধে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে শেষ হয়েছে ধোওয়া মোছা ও রংতুলির কাজ । স্মৃতিসৌধ ও এর আশেপাশে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্ত ব্যবস্থা। আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। সূর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধের বেদীতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা,বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ, বিএনপি নেতা-নেত্রীরা শ্রদ্ধা জানাবেন মুক্তিযুদ্ধের লাখো শহীদদের প্রতি। এ ছাড়াও মন্ত্রীবর্গ, রাজনৈতিক…
Read MoreDay: March 24, 2018
বাংলাদেশে আর কখনো যেন দুর্নীতি বাজরা রাষ্ট্রীয় ক্ষমতায় না আসে : খাদ্যমন্ত্রী
বাংলাদেশে আর কখনো যেন দুর্নীতি বাজরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সর্তক থাকতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। শনিবার ঢাকার সাভারের আমিন বাজারে মিরপুর মফিদ-ই আম স্কুল এন্ড কলেজের ছয়তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন শেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এক বক্তব্যে মন্ত্রী একথা বলেন। খাদ্যমন্ত্রী এসময় আরও বলেন দুর্নীতি বাজরা সমাজ ও দেশের শক্রু তাই তাদের সমাজে কোন স্থান নেই এদেরকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। বাংলাদেশে সকল অপকর্মের পেছনে মাদকের হাত রয়েছে বলে জানিয়ে মন্ত্রী বলেন গত কয়েক বছর আগে আমিনবাজারে ছয় ছাত্র খুনের ঘটনায়…
Read Moreসন্ত্রাসীর হামলা আহত পুলিশ
সাভারে দুই পুলিশ সদস্যের উপর সশস্ত্র হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় ২জনকে আটক করা হয়েছে। শনিবার ভোররাতে সাভার থানা রোডে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় এসময় আহত ওই পুলিশ সদস্যকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত করা হয়েছে। পুলিশ জানায়, সাভার মডেল থানার উপ-পরিদর্শক এনামুলের সঙ্গীয় ফোর্স নাজমুল (কং নং-৫৫৬) এবং জাকির (৮২১) মাদক বিরোধী অভিযান শেষে শনিবার ভোররাতে সাভার থানা রোডে এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল সংলগ্ন মার্কেটে সাদা পোশাকে খাবার খেতে যায়। এ সময় পুলিশ সম্পর্ক পাশ্বর্বী তালবাগ মহল্লার বখাটে সোহান, মনিরসহ তাদের সহযোগীরা…
Read Moreডিজিটালাইজ হচ্ছে জাতীয় নির্বাচন ব্যবস্থাপনা
ঢাকা, ২৪ মার্চ : নির্বাচন ব্যবস্থাপনায় গতানুগতিক ধারার পরিবর্তে একাদশ জাতীয় সংসদ নির্বাচন ব্যবস্থাপনা ডিজিটালাইজ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন এই ব্যবস্থাপনার ফলে নির্বাচনে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। এর ফলে নির্বাচনকে ঘিরে যেসব অভিযোগ ওঠে সেগুলোও শূন্যের কোটায় নেমে আসবে, ঢালাওভাবে কারচুপির অভিযোগ করার সুযোগ থাকবে না, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টদের নিরপেক্ষতাও রক্ষা হবে। একই সাথে দূরে বসেও সংসদীয় ৩০০ আসনের তাৎক্ষণিক ভোটগ্রহণের চিত্র প্রত্যক্ষ করা যাবে। এই ব্যবস্থায় প্রার্থীর মনোনয়ন দাখিল ও যাচাই-বাছাই, কেন্দ্রভিত্তিক ভোটগ্রহণ, ভোট গণনা, ফলাফল সংগ্রহ ও ফল প্রকাশ, নির্বাচন কর্মকর্তা ও পর্যবেক্ষক…
Read Moreশুভ জন্মদিন সাকিব
শুভ জন্মদিন সাকিব আল হাসান। ত্রিশ পেরিয়ে আজ ৩১-এ পা দিলেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। বয়সের কোটা আরেকটি ঘর পার হলেও আগের মতোই পরিশ্রমী বিশ্বসেরা এ অলরাউন্ডা। ৩১তম জন্মদিনটা একটু ভিন্নভাবে উদযাপন করে স্মরণীয় করে রাখলেন সাকিব। ভক্তদের সঙ্গে একদিন আগেই শুক্রবার জন্মদিন উদযাপন করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আজ শনিবার বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন বলে একদিন আগেই সমর্থকদের সময় দিলেন তিনি। মিরপুরে সাকিব’স ৭৫ কনভেনশন হলে হয়েছে অনুষ্ঠানটি। রবিউল প্লাজায় দ্বিতীয় ফ্লোরে সাকিব যখন পা রাখেন, তখন রাস্তায় সাধারণ মানুষের ভিড় জমে যায়। এ সময় নিচে থাকা সমর্থকদের উদ্দেশে…
Read Moreআজ বিশ্ব যক্ষ্মা দিবস
‘নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে’— এই প্রতিপাদ্য নিয়ে আজ ২৪ মার্চ পালিত হচ্ছে বিশ্ব যক্ষ্মা দিবস। যক্ষ্মা রোগের ক্ষতিকর দিক বিশেষ করে স্বাস্থ্য, সামাজিক ও অর্থনৈতিক পরিণতি সম্পর্কে সচেতনতা বাড়াতে এ দিবসটি পালিত হয়ে থাকে। ১৮৮২ সালের এ দিনে ড. রবার্ট কোচ যক্ষ্মার জীবাণু আবিষ্কার ও এ রোগ নির্ণয় ও নিরাময়ের পথ উন্মোচন করেন। তাকে স্মরণ করেই এই দিনটিতে যক্ষ্মা দিবস পালিত হয়ে থাকে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির (এনটিপি) তথ্য অনুযায়ী, ২০১৭ সালে এনটিপির মাধ্যমে দেশে ২ লাখ ৪৪ হাজার ২০১ জন যক্ষ্মা রোগী শনাক্ত করা হয়েছে।…
Read Moreসৈয়দপুরে অগ্নিকাণ্ডে বস্তার গোডাউন পুড়ে ছাই
নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড গোলাহাট কবরস্থান গেটে গতকাল শুক্রবার রাত ২টার দিকে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে একটি বস্তা গোডাউনের দুই হাজার বস্তা, একটি মোটর সাইকেল, দুটি বস্তা সেলাইয়ের মেশিন, আসবাবপত্র, দুটি ইলেকট্রিক মিটারসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে ছাই হয়েছে। আগুন লাগার খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কোয়েল দিয়ে আগুনের সূত্রপাত বলে ক্ষতিগ্রস্ত কারখানার মালিক ও সৈয়দপুর ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করেছে। প্রত্যক্ষদর্শী মোস্তাকিম, সুজন, সোহেল সহ প্রতিবেশী অন্যান্যরা জানায়, এলাকার রেলওয়ে কারখানার কর্মচারী কাইয়ুমের ছেলে রিজওয়ানের বাড়ি (যেখানে সপ্তাহ…
Read Moreশীতলক্ষ্যায় নৌকা ডুবিতে নিখোঁজ ৫, উদ্ধার চলছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী বলগেটের ধাক্কায় একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। এতে পাঁচ যাত্রী নিখোঁজ রয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শীতলক্ষ্যা নদীতে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার এ ঘটনায় এখনো উদ্ধার অভিযান চলছে। নিখোঁজদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- রাজধানীর বাসাবো এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে জাসিম মোহাম্মদ রাজু। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারাব পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হামিদুল্লাহ জানান, রাজধানীর ডেমরা থেকে ১৪ জনের একদল যুবক একটি নৌকা ভাড়া নিয়ে শীতলক্ষ্যা নদীতে ঘুরতে আসেন। রাত সাড়ে ৯টার দিকে রূপসী কাজীপাড়া এলাকার শীতলক্ষ্যা নদীর মাঝপথের দিকে গেলে একটি…
Read Moreরাশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল
এবারের বিশ্বকাপের আয়োজক রাশিয়াকে উড়িয়ে দিয়ে প্রস্তুতিটা ভালোভাবেই সেরে নিলো পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। মস্কোয় অনুষ্ঠিত প্রীতি ম্যাচে শুক্রবার ৩-০ গোলে জিতেছে তিতের শিষ্যরা। প্রথমার্ধ গোলশূন্য রাখতে পেরে স্বস্তিতে থাকা রাশিয়ার জালে প্রথমবার বল জড়ান মিরান্দা। এরপরই ব্যবধান দ্বিগুন করেন কুতিনহো। দলের পক্ষে তৃতীয় গোলটি করেন পাওলিনহো। আগামী মঙ্গলবার বার্লিনে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে ব্রাজিল। রাশিয়া খেলবে ফ্রান্সের বিপক্ষে।
Read Moreদৌলতপুরে মধ্যবয়সীকে কুপিয়ে হত্যা
কুষ্টিয়ার দৌলতপুরে এনামূল কাজী (৪৬) নামের এক মধ্যবয়সী ব্যক্তিকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের মৌবাড়িয়া গ্রামের চার-রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত এনামূল কাজী মৌবাড়িয়া কাজীপাড়া গ্রামের মৃত শামসের কাজীর ছেলে। পিপুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মনোয়ার হোসেন জানান, মৌবাড়িয়া মসজিদকে কেন্দ্র করে একই এলাকার দুটি গ্রুপের মধ্যে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষরা এনামূল কাজীর উপরে হামলা চালিয়ে হত্যা করতে পারে বলে মনে হচ্ছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খাঁন জানান, উভয় পক্ষই আওয়ামী লীগ…
Read More