সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল

আওয়ামী লীগের সমাবেশে অংশ নিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনতার ঢল নেমেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনতার স্রোত বাড়ছে। উদ্যানে প্রবেশের জন্য হাজার হাজার মানুষ দীর্ঘ লাইনে অপেক্ষা করছে। আজ বুধবার সকাল ১১টার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল ঢুকছে সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুর ১২টার পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশ মিছিলে সরগরম হয়ে উঠছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুপুরে বক্তব্য রাখবেন। রাজধানীসহ সারা দেশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছুটে আসছেন সোহরাওয়ার্দী উদ্যানে। মহাসমাবেশ উপলক্ষে মঙ্গলবার রাত থেকেই উদ্যানে প্রবেশ বন্ধ করে দেয়া হয়। সকালে যারা…

Read More

আজ সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে

ঢাকা, ৭ মার্চ : আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। আজ সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। সুদীর্ঘকালের আপসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’…

Read More

সিরিয়ার গৌতায় বিমান হামলায় নিহতের সংখ্যা ৮শ’ ছাড়িয়েছে

দৌমা (সিরিয়া), ৭ মার্চ : সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত পূর্ব গৌতায় বিমান হামলা অব্যাহত থাকায় সেখানে সহিংসতাপূর্ণ পরিস্থিতির আরো অবনতি ঘটেছে। দেশটির পরিস্থিতি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বুধবারের জরুরি বৈঠকের প্রাক্কালে সেখানে এমন অবস্থার সৃষ্টি হলো। খবর এএফপি’র। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, দামেস্কের উপকণ্ঠে অবস্থিত এই এলাকায় ১৮ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সহায়তায় সরকারি বাহিনীর হামলায় ৮০৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে কমপক্ষে ১৭৮ শিশু রয়েছে। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর একটি বিমান সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় একটি বিমানঘাঁটিতে অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এতে বিমানের ৩৯ আরোহী নিহত হয়েছে। দামেস্কের কাছে…

Read More

সাভারে সুতা কারখানায় আগুন

সাভারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে সুতার ফিতা তৈরির এক কারখানা। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই কারখানার আশেপাশের কয়েক হাজার বাড়িঘর। সাভারের গেন্ডা রাজাবাড়ি এলাকার লাইফ লাইন এক্সেসরিজ কারখানায় বুধবার সকালে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ওই সুতার ফিতা তৈরির কারখানায় কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। এ সময় হঠাৎ করে ওই কারখানায় আগুন ধরে যায়। মুহুতের মধ্যে আগুন পুরো টিনসেড কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে অন্তত পাঁচ শ্রমিক।…

Read More

বাড়িতে ঢুকে গলা কেটে গৃহবধূকে হত্যা

রাজধানীর দারুস সালাম থানার টোলারবাগের একটি বাড়িতে মরিয়ম বেগম (৪০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে টোলারবাগের ৩১২/৪ নম্বর বাড়ির আটতলা ভবনের ৫ম তলার একটি কক্ষে তার গলাকাটা লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহত মরিয়ম ঢাকা নার্সিং কলেজের হাউজ কিপার ছিলেন। বাসা থেকে মরিয়মের একটি মোবাইল ফোন সেট ছাড়া আর কিছু খোয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। তার স্বামী আব্দুল হান্নান নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতরের হিসাবরক্ষণ কর্মকর্তা। এই দম্পতির দুই সন্তান মুজাহিদ (২৪) এবং দিয়া (২১) মগবাজারে…

Read More

জীবনঘনিষ্ঠ চিত্রকর্মের মাধ্যমে জনজীবনের অভিব্যক্তি প্রকাশিত হয় : স্পিকার

ঢাকা, ৭ মার্চ  : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, শিল্পীরা রং তুলি দিয়ে জীবন ও সমাজের চিত্র তুলে ধরেন। এ চিত্রগুলো জীবন ঘনিষ্ঠ হওয়ায় এর মাধ্যমে জনজীবনের অভিব্যক্তি প্রকাশিত হয়। মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভস (ইউডা) চারুকলা বিভাগের যৌথ উদ্যোগে ‘শত নারীর শিল্পকর্ম প্রদর্শনী-২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, বাংলাদেশের সকল ক্ষেত্রে বিভিন্ন পেশায় নারীরা তাদের নিজেদের মেধা, শ্রম ও যোগ্যতা প্রমাণ করেছে। এ অগ্রযাত্রায় নারীদের পিছিয়ে থাকার সুযোগ নেই। তারা এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে।…

Read More

ভিটামিন-এ’র অভাবজনিত অপুষ্টি লাঘবে গোল্ডেন রাইস : কৃষিমন্ত্রী

ঢাকা, ৭ মার্চ : কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, জেনেটিক্যালী মডিফাইড (জিএম) বিটা ক্যারোটিন সমৃদ্ধ জৈব প্রযুক্তি প্রকৌশলের মাধ্যমে রূপান্তরিত ধান গোল্ডেন রাইস ভিটামিন-এ এর ঘাটতি পূরণে সহায়ক। বাড়তি জনসংখ্যার জন্য খাদ্য উৎপাদন বৃদ্ধি জরুরি হয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩০ লাখ জনসংখ্যা যোগ হচ্ছে মোট জনসংখ্যার সাথে, অন্যদিকে দিনদিন আবাদি জমি কমে যাচ্ছে। খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য উচ্চফলনশীল জাতের ফসল আজ একটি বাস্তবতা এবং সময়ের দাবি’। কৃষিমন্ত্রী মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় এসব কথা বলেন। ব্র্যাক-এর নির্বাহী চেয়ারম্যান ড. মো: কবীর ইকরামুল হক এর…

Read More

জাতির পিতার ৭ মার্চের ভাষণের আবেদন চিরায়ত : প্রধানমন্ত্রী

ঢাকা, ৭ মার্চ  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের আবেদন চিরদিনের এবং তা কখনও শেষ হবার নয়। কারণ এরমধ্য দিয়েই মুক্তিকামী বাঙালির আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটে ছিল। প্রধানমন্ত্রী বলেন, ‘এই ভাষণের আবেদন এখনও মুছে যায়নি। যখনই শুনি তখনই মনে হয় তখনই শরীরের ভেতর কাঁটা দিয়ে ওঠে যে, এ ভাষণ আমাদের জন্য এখনও কতটা প্রযোজ্য এবং সজীব।’ শেখ হাসিনা বলেন, ‘এই ভাষণ বাঙালির মুক্তিকামী মানুষের আশা-আকাক্সক্ষা বাস্তবায়নের ভাষণ।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাতে তাঁর সরকারি বাসভবন গণভবনে জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য হিসেবে…

Read More

জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধাঞ্জলী

ঢাকা, ৭ মার্চ  : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানান। শেখ হাসিনা প্রথমে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি বাঙালি জাতির এই মহানায়কের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আরেকটি পুষ্পস্তবক জাতির পিতার…

Read More