খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছে : সেতুমন্ত্রী

বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি নেতারা মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জিরাবোতে মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী একথা বলেন। ওবায়দুল কাদের এসময় আরও বলেন ইতি মধ্যে কারাগারে থাকা বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছে সিভিল সার্জন । খালেদা জিয়ার অসুস্থা নিয়ে চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠন করা হবে। মেডিকেল বোর্ড যদি মনে করেন এদেশেই খালেদা জিয়ার চিকিৎসা করা সম্ভব তাহলে দেশেই চিকিৎসা করা হবে…

Read More

বিক্ষোভে উত্তাল গাজা সীমান্ত, গুলিতে ১৫ ফিলিস্তিনি নিহত

হাজার হাজার ফিলিস্তিনি গাজা থেকে ইসরাইলের সীমান্তের দিকে মিছিল করে যাওয়ার পর গতকাল শুক্রবার তাদের ওপর ইসরাইলি সৈন্যরা গুলি চালিয়েছে। এতে ১৫ জন ফিলিস্তিন নিহত ও ১৪শ’ আহত হয়েছে।ইসরাইলের বিরুদ্ধে ছয় সপ্তাহব্যাপী এক প্রতিবাদের অংশ হিসেবে ফিলিস্তিনিরা এই বিক্ষোভে অংশ নিচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। তিনি আরো বলেন, এ ঘটনায় আরো ১৪শ’ ফিলিস্তিনি আহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী বলছে, অন্তত ছ’টি স্থানে দাঙ্গা-হাঙ্গামা চলছে এবং দাঙ্গায় উস্কানিদাতাদের দিকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। ফিলিস্তিনিরা তাদের এই মিছিলের নাম দিয়েছে ‘গ্রেট মার্চ টু রিটার্ন’…

Read More