আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। ২৫টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন এনে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করেছে ইসি। এ সীমানাতেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। এর আগে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। যে ২৫টি আসনের সীমানার পরিবর্তন এসেছে- সেগুলো হলো নীলফামারী ৩, ৪; রংপুর ১, ৩; কুড়িগ্রাম ৩, ৪; সিরাজগঞ্জ ১, ২; খুলনা ৩, ৪; জামালপুর ৪, ৫; নারায়ণগঞ্জ ৪, ৫;…
Read MoreMonth: April 2018
শবে বরাতে পটকা-আতশবাজি নিষিদ্ধ
আগামী ১ মে শবে বরাতের রাতে রাজধানীতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ সোমবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। পবিত্র শবে বরাতের পবিত্রতা রক্ষা এবং শবে বরাতের অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করা হবে। ওই দিন সন্ধ্যা ৬টা হতে ২ মে ভোর ৬টা পর্যন্ত ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ থাকবে।…
Read Moreকালবৈশাখীসহ ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে
সকাল থেকে দেশের বিভিন্নস্থানে কালবৈশাখীসহ ভারী বর্ষণ হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে আগামী ২৪ ঘন্টায় দেশের অনেক জায়গায় এই অবস্থা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিজলী চমকারোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারী ও ভারী থেকে অতি ভারী (৮৯ মি.মি.) বর্ষণ এবং বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট,…
Read Moreখালেদাকে জেল কোড অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে : কাদের
ঢাকা, ৩০ এপ্রিল : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে জেল কোড অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে। কাদের বলেন, ‘জেল কোড অনুযায়ী খালেদা জিয়া চিকিৎসা সুবিধা পাচ্ছেন। জেল কর্তৃপক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী তার চিকিৎসার বিষয়টি দেখছেন।’ তিনি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাবি শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা মিথ্যার ওপর রাজনীতি করছেন। কেবলমাত্র চিকিৎসকরাই বলতে পারেন খালেদা জিয়া অসুস্থ নাকি সুস্থ। বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী…
Read Moreপ্রিভিউ কমিটির অনুমতি পেল মিমের সুলতান
যৌথ প্রযোজনার ছবি হিসেবে প্রিভিউ কমিটির অনুমতি পেয়েছে বিদ্যা সিনহা মিম ও জিৎ’এর ছবি ‘সুলতান: দ্য সেভিওর’। বাংলাদেশ থেকে ছবির প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতা থেকে জিৎ’স ফিল্ম ওয়ার্কস। সব ঠিক থাকলে রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। প্রিভিউ কমিটির সদস্য মুশফিকুর রহমান গুলজার জানান, দু’দিন আগে প্রিভিউ কমিটি থেকে ‘সুলতান: দ্য সেভিওর’ ছবিটির শুটিংয়ের অনুমতি দেয়া হয়েছে। ‘সুলতান: দ্য সেভিওর’ ছবিটি পরিচালনা করছে কলকাতার পরিচালক রাজা চন্দ। সম্প্রতি ছবির ‘মাশা আল্লাহ’ শিরোনামের একটি গানের টিজার প্রকাশ করা হয়েছে। ছবিতে জিতের প্রথম ঝলক প্রকাশ করা হয়েছে। ছবির গুরুপূর্ণ…
Read Moreরোহিঙ্গা প্রত্যর্পণ বাস্তবায়নে কাজ করবে নিরাপত্তা পরিষদ
বাংলাদেশে সফররত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধিরা সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেছেন। এ সময় তারা রোহিঙ্গা সমস্যা সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। অস্ট্রেলিয়ায় তিন দিনের সফর শেষে রবিবার রাত ১টার দিকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। পরদিন সকালেই রোহিঙ্গাদের অবস্থা সরেজমিন পরিদর্শনে আসা জাতিসংঘের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটির সঙ্গে বৈঠক করেন তিনি। এদিকে বাংলাদেশ সফর শেষে মিয়ানমার যাওয়ার আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে প্রতিনিধি দলটি বলেছে, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে রয়েছে বিশ্ব সম্প্রদায়। খুব সহসাই এই সংকটের সমাধান না মিললেও প্রত্যাবাসন প্রক্রিয়া যাতে থমকে না যায় সে…
Read Moreসাভারে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করে ডাকাতরা
সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসময় বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করেছে। সোমবার ভোর রাতে সাভারের ব্যাংক টাউন এলাকায় পোল্ট্রি ব্যবসায়ী ইয়াসিন মিয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতি হওয়া ওই বাড়ির সদস্যরা জানায় ভোর রাতে ছয়তলা বাড়ির দোতলায় তাদের ফ্ল্যাটের জানালার গ্রীল কেটে ৮/১০ একদল ডাকাত প্রবেশ করে ব্যবসায়ী ইয়াসিন মিয়া,তার স্ত্রী নাসিমা আক্তার,মেয়ে ফরিদা ইয়াসমিন ও তাসিনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে আলমারী ভেঙ্গে নগদ চার লক্ষ ১০ হাজার টাকা,৪৫ ভরি স্বর্ণালঙ্কার,একটি ল্যাপটপ ও তিনটি…
Read Moreসাভারে এসিড পান করে এক যুবক মারা গেছেন
সোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ জানায় সাভারের হেমায়েতপুরের ঋষিপাড়া এলাকায় একটি স্বর্ণের দোকানে কাজ করছিলেন মনোরঞ্জন সরকার। পরে সে গতকাল রাতের যেকোন সময় এসিড পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে স্বর্ণের দোকানের মালিক তাকে দ্রুত উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত ওই যুবকের সারা শরীর এসিডে পুড়ে গেছে। এদিকে নিহত ওই যুবকের…
Read Moreবিহারে বজ্রপাতে ১১ জনের মৃত্যু, আহত ৮
ভারতের পূর্বাঞ্চলীয় বিহার রাজ্যের কয়েকটি স্থানে বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু ও আট জন আহত হয়েছে। সোমবার দেশটির কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। রাজ্যের মধুবানি, মুজাফফরপুর, সুপল, ভাগলপুর, মাধেপুরা ও পুর্নিয়া জেলায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবর সিনহুয়া’র। এক কর্মকর্তা বলেন, ‘গত ২৪ ঘন্টায় এই সব হতাহতের খবর পাওয়া গেছে।’ বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এই মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। তিনি প্রাকৃতিক এই দুর্যোগে আহতদের যথাযথ চিকিত্সা নিশ্চিত করতে স্বাস্থ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
Read Moreঢাবি ভিসির বাসভবনে হামলার ঘটনায় গ্রেফতার ৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মোঃ মাসুদুর রহমান রবিবার রাতে এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন, রাকিবুল হাসান ওরফে রাকিব (২৬), মাসুদ আলম ওরফে মাসুদ (২৫), আলী হোসেন শেখ ওরফে আলী (২৮) ও আবু সাইদ ফজলে রাব্বী ওরফে সিয়াম (২০)। উপ-কমিশনার জানান, রবিবার বেলা একটার দিকে রাজধানীর চানখারপুল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে হামলা ও ভাঙচুরের সময় চুরি যাওয়া দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, গ্রেফতারদের মধ্যে কেউ…
Read More