আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামনে ছাত্রলীগের সম্মেলন। এই সম্মেলনে নেতৃত্বের গঠন ও কাজের ধরনে ছাত্রলীগকে নতুন মডেলে সাজানোর পরিকল্পনা রয়েছে। শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটউট মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার উপকমিটির এক সেমিনার শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘সামনে ছাত্রলীগের সম্মেলন। সেই সম্মেলনে আমরা নেতৃত্ব গঠনের দিক দিয়ে এবং ছাত্রলীগকে নতুন মডেলে কাজ করার একটা নির্দেশনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আছে, আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। একটু ধৈর্য ধরুন।’ চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম…
Read MoreDay: April 20, 2018
শ্রমিকদের নিয়ে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত
সাভারে ধ্বসে পড়া রানা প্লাজার পাঁচ বছর উপলক্ষে সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের নিয়ে লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে আশুলিয়া ইউনিয়নের কাঠগড়া দুর্গাপুর মডেল স্কুলে সজাগ কোয়ালিশন ৯ব্লাস্ট) এর পক্ষে এ লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়। লিগ্যাল এইড ক্যাম্পে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানার প্রায় তিন শতাধিক শ্রমিক অংশ গ্রহন করেন। লিগ্যাল এইড ক্যাম্প থেকে জানানো হয় পোশাক কারখানার কর্মস্থলকে নিরাপদ করার পাশাপাশি নারী শ্রমিকদের আধিক্য থাকা এ শিল্পে নারী শ্রমিকদের জন্য অনুকুল কর্মপরিবেশ নিশিচত করতে হবে এছাড়া রানা প্লাজা ট্রাজেডি দিবস উপলক্ষে গার্মেন্টস শ্রমিক ও সাধারণ মানুষের…
Read Moreশেখ হাসিনা ও মোদি বৈঠক : দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা
লন্ডন, ২০ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক সাংবাদিকদের জানান, কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্ইু প্রধানমন্ত্রী লন্ডনের ল্যাংকাস্টার হাউজে আজ বিকেলে বৈঠকে মিলিত হন এবং দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমও উপস্থিত ছিলেন। রোহিঙ্গা ও তিস্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে কি-না সাংবাদিকরা প্রশ্ন করলে পররাষ্ট্র সচিব বলেন, বৈঠকে সকল বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী কমনওয়েলথ ইস্যু নিয়েও…
Read Moreথাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩
ব্যাংকক, ২০ এপ্রিল : থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় সা কায়ো প্রদেশে বৃহস্পতিবার রাতে একটি পিক-আপ ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে যাওয়ায় ছয়জন নিহত ও তিনজন আহত হয়েছে। শুক্রবার দেশটির দুর্যোগ মোকাবেলা ও নিয়ন্ত্রণ বিভাগ একথা জানায়। খবর সিনহুয়ার। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ওয়াং নাম ইয়েন জেলার চানথাবুড়ি-সা কায়ো সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, তারা সা কায়ো প্রদেশে পানি ছিটানো খেলায় যোগ দিয়ে বাড়ি ফিরে আসার সময় এ দুর্ঘটনার কবলে পড়ে। দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
Read More