সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন, ১২ এপ্রিল : প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের ঘোষণা দিয়েছেন এবং ছাত্র-ছাত্রীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার সংসদে এক বিবৃতিতে প্রতিবাদ বিক্ষোভে জনজীবন ক্ষতিগ্রস্ত এবং বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা কর্মকান্ড ব্যাহত হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ ভোগান্তি ও গোলযোগ বন্ধে কোটা ব্যবস্থা বাতিল করা হলো।’ প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ অফিস-আদালতে যেতে এবং কাজকর্ম করতে পারছে না। সব জায়গাতেই এ অবস্থা বিরাজ করছে। জেলায় কোটা আছে। কিন্তু সেই জেলায় যে ইউনির্ভার্সিটি রয়েছে সেখানেও তারা রাস্তায় নেমে যাচ্ছে। যখন জেলায় যারা তারাও কোটা চায়…

Read More

বর্ষবরণ অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে : ডিএমপি কমিশনার

ঢাকা, ১২ এপ্রিল : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পয়লা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। এবারের বৈশাখ উদযাপন ঘিরে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তার হুমকি নেই বলেও তিনি উল্লেখ করেন। তিনি আজ রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। ডিএমপি কমিশনার বলেন, পয়লা বৈশাখের অনুষ্ঠান ঢাকা মহানগরীতে উন্মুক্ত স্থানে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে রবীন্দ্র সরোবরের অনুষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকা সন্ধ্যা ৬টার মধ্যে ত্যাগ করার জন্য নগরবাসীদের তিনি…

Read More

বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হোন : প্রধানমন্ত্রী

ঢাকা, ১২ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবহারে জনগণকে মিতব্যয়ী হবার আহবান পুনর্ব্যক্ত করে বলেছেন, এই বিদ্যুৎ উৎপাদনে তাঁর সরকারকে অনেক টাকা ব্যয় করতে হয়। তিনি বলেন, ‘আমরা চাই দেশের মানুষ এই বিদ্যুৎ যথাযথভাবে ব্যবহার করবেন। বিদ্যুৎ উৎপাদন করতে কিন্তু অনেক টাকা খরচ হয় এবং যে পরিমান টাকা খরচ হয় সেই টাকা কিন্তু বিদ্যুতের দাম আমরা গ্রহণ করি না এখানে আমরা ভর্তুকি দেই। সেক্ষেত্রে আমি প্রত্যেককেই বলবো বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।’ শেখ হাসিনা আজ তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভেড়ামারা ৪১০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র…

Read More

মির্জা ফখরুলের মা আর নেই

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতেমা আমিন চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় বারডেম হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি…রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে ফাতেমা আমীন ৩ ছেলে ও ৪ মেয়ে রেখে গেছেন। মির্জা ফখরুল সন্তানদের মধ্যে দ্বিতীয় ও ছেলেদের মধ্যে বড়। ফুসফুস, কিডনিসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে ফাতিমা আমিন হাসপাতালে ভর্তি ছিলেন। ফাতিমা আমিনের স্বামী প্রয়াত মির্জা রুহুল আমিন আশির দশকে এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন। ফাতিমা আমিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমানের শাশুড়ি।

Read More

আইপিএল: সাকিব-মুস্তাফিজ মুখোমুখি আজ

বাংলাদেশের ক্রিকেটের সেরা দুই বিজ্ঞাপন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি হচ্ছে এই দুই তারকার দল। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে সাকিবের সানরাইজার্স হায়দারাবাদ ও মুস্তাফিজের মুম্বাই ইন্ডিয়ান। বাংলাদেশি দুই তারকার আইপিএল শুরু হয়েছে দুই রকম অভিজ্ঞতা দিয়ে। মুস্তাফিজের দল মুম্বাই ইন্ডিয়ানসের আইপিএল অভিযান শুরু হয়েছে পরাজয় দিয়ে। এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে ১ উইকেটে তারা হেরেছে চেন্নাই সুপার কিংসের কাছে। আগে ব্যাট করে ১৬৫ রান করেছিল মুম্বাই। জবাবে ২ উইকেট হাতে নিয়ে শেষ ৩ ওভারে ৪৭…

Read More