২০০ আরোহী নিয়ে আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত

আলজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে| বিমানে ২০০ জনের বেশি যাত্রী ছিল। বিমানের সব যাত্রীর প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার সকালে রাজধানী আলজিয়ার্সের বৌফারিক সামরিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি উড্ডয়নের পর পরই বিধ্বস্ত হয়। ঘটনাস্থল থেকে প্রচার ধোয়া বের হতে দেখা গেছে। দুর্ঘটনার পর ১৪টি অ্যাম্বুলেন্সে করে হতাহতদের হাসপাতালে নিতে যেতে দেখা গেছে। নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ জানা যায়নি। আলজেরিয়ায় চার বছর আগে সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে ৭৭ জন নিহত হয়েছিল।

Read More

কাটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের গেট অবরোধ

কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়কের ডেইরি গেট অবরোধ করে রেখেছে । বুধবার সকাল সাড়ে ১০ টায় বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। এদিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করার কারনে ওই মহাসড়কে আটক পড়েছে কয়েক হাজার বাস । যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। এদিকে মহাসড়কে শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থানে রয়েছে। শিক্ষার্থীদের সংখ্যা আজ অনেক বেশী। শিক্ষার্থীরা বলছে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধতে পারে। এদিকে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার কোহিনুর গেট অবরোধ করেছে রেখেছে…

Read More

‘সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না’

সরকারি চাকরির বিদ্যমান কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সরকারি চাকরিতে কোনো কোটা থাকবে না, শতভাগ মেধায় নিয়োগ দেয়া হব’ আজ বুধবার সকালে ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় প্রধানমন্ত্রীর উল্লিখিত আশ্বাস দেন বলে জানা গেছে। জানা গেছে, আজ বিকালে সংসদের সরকারি চাকরিতে কোটা না রাখার বিষয়টি ঘোষণা করবেন। এদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তার ফেসবুক পাতায় লিখেছেন, ‘বিগত দিনে কোটা পদ্ধতি সংস্কার নিয়ে চলমান আন্দোলনের প্রেক্ষিতে…

Read More

দামুড়হুদায় ৯ সোনার বারসহ আটক ১

দামুড়হুদায় ৯টি সোনার বারসহ আলামিন সর্দার (৪২) নামে এক সোনা পাচারকারীকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। দর্শনার জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে বৈধপথে ভারতে যাওয়ার সময় তাকে আটক হয়। বুধবার দুপুরে যাত্রী তল্লাশির সময় এ ঘটনা ঘটে। আলামিন বি. বাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। বেনাপোল কাস্টমস রাজস্ব কর্মকর্তা ছবি রাণী দত্ত জানান, আলামিন সর্দার ভারতে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা থেকে বাসযোগে দুপুরে দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্তে আসেন। এরপর ইমিগ্রেশনের কাজ শেষ করে কাস্টমস অফিসে তল্লাশির সময় জুতার মধ্য থেকে ৯টি সোনার বার পাওয়া যায়। যার মূল্য হয়েছে ৪৫ লাখ টাকা।…

Read More