সাভারে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সাভারের উলাইলের ময়লারমোড় এলাকার একটি বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, সকালে ভাড়া বাড়ির একটি কক্ষে ওই নারীর ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ওই নারীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে সাভার মডেল থানার এস আই সুজায়েত বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Read More

কুষ্টিয়ায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী নিহত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের গড়াই নদীর চরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন লাল পতাকার আঞ্চলিক কমান্ডার আব্দুল কুদ্দুস ওরফে সাগর (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হন বলে র‌্যাব জানায়। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। র‌্যাব সূত্র জানায়, একদল নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের সন্ত্রাসীরা নাশকতার উদ্দেশ্যে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ননের গড়াই নদীর চরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে।…

Read More

রোমাকে ৪-১ গোলে উড়িয়ে দিলো বার্সা

রোমার বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪-১ গোলের সহজ জয়ে বার্সেলোনা হয়ত সেমিফাইনালের পরিকল্পনাটা করে ফেলতেই পারে। কিন্তু বড় এই জয়ে প্রতিপক্ষেরও যে সমান অবদান রয়েছে তা অস্বীকার করার কোন উপায় নেই। কারণ বার্সার চার গোলের দুটিই যে এসেছে রোমার খেলোয়াড়দের সহায়ত। ড্যানিয়েল ডি রোসি ও কোসতাস মানোলাসের দুটি আত্মঘাতি গোল জেরার্ড পিকের দারুণ এক ফিনিশিংয়ে ক্যাম্প ন্যুতে কাতালান জায়ান্টরা ঘন্টাখানেকের মধ্যেই ৩-০ গোলে এগিয়ে গিয়েছিল। ৮০ মিনিটে অবশ্য এডিন জেকো রোমাকে একটি অ্যাওয়ে গোল উপহার দেন। কিন্তু ৮৭ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ইতালিয়ানদের সব আশাই কার্যত শেষ…

Read More

মহিলা শ্রমিক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঢাকা, ৫ এপ্রিল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য মহিলা শ্রমিক লীগের নেতা-কর্মীদের একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। মহিলা শ্রমিক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে আওয়ামী লীগের মহিলা কর্মীদের সামনে তিনি এ কথা বলেন। বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মহিলা শ্রমিক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষ্যে আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।’ এর আগে সংগঠনের নেতারা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং সংগঠনর পরলোকগত নেতাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। মহিলা শ্রমিক লীগ সভাপতি…

Read More

বিশ্বমানের সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি

খুলনা, ৫ এপ্রিল : রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পর্যালোচনা করে নিজেদের জন্য যুগোপযোগী পাঠ্যক্রম এবং উন্নত পাঠদানের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে বিশ্বমানের শিক্ষা ও তথ্য প্রযুক্তিতে দক্ষ এবং নৈতিক মূল্যবোধসহ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একজন পরিপূর্ণ মানুষ হতে পারে সেটা নিশ্চিত করতে হবে। তিনি বুধবার বিকেলে এখানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সমাবর্তনে ভাষণকালে একথা বলেন। রাষ্ট্রপতি বলেন, সংশিষ্ট ক্যাম্পাসগুলোতে সময়ের সাথে শিক্ষার গুণগত মানোন্নয়নে ব্যর্থ হলে তা যুগের চাহিদা পূরণে ব্যর্থ হবে। তিনি শিক্ষার সকল পর্যায়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের…

Read More