সেই ২০১১ সাল থেকে আইপিএলে খেলেছেন একই দল কলকাতা নাইট রাইডার্সে। এবার নতুন ঠিকানা সানরাইজার্স হায়দারাবাদ। নতুন এই ক্লাবটিতে বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এখন মাঠে নামার অপেক্ষা। আজ রাত সাড়ে ৮টায় হায়দারাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে সাকিবের দল প্রথম ম্যাচ খেলতে নামবে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। নতুন ঠিকানায় যে বেশ ফুরফুরে মেজাজেই আছেন সাকিব, সেটা বোঝাই যাচ্ছে। হায়দারাবাদের বোলিং কোচ শ্রীলঙ্কার কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে হাসিমুখে তোলা একটি ছবি পোস্ট করেছেন ফেসবুক পেজে। ছবিটির ক্যাপশনে দুটি শব্দেই বুঝিয়ে দিয়েছেন মনের অবস্থা। হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন—‘লিজেন্ড’ ও ‘রেসপেক্ট’। দলে…
Read MoreDay: April 9, 2018
জাবি শিক্ষার্থীদের অবরোধে পুলিশের হামলায় আহত ৬০, সংঘর্ষ চলছে
সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধে হামলা চালিয়েছে পুলিশ। এতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ প্রায় ৬০ শিক্ষার্থী আহত হয়েছেন। পুলিশের সঙ্গে এখনো শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখা’র ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীরা দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সেখানে অবস্থান করে। এ সময় সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। পথচারীদের হেঁটে চলাচল করতে দেখা যায়। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ এ ধরণের স্লোগান…
Read Moreওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ২০ সদস্যের প্রতিনিধি দল
সরকারের আহ্বানে সাড়া দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে গেছেন আন্দোলনরত শিক্ষার্থীদের ২০ সদস্যের প্রতিনিধি দল। আজ সোমবার দুপুরে আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক হাসান আল মামুন সাংবাদিকদের এ কথা জানা। এদিকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও চলছে কোটা সংস্কারের আন্দোলন। বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। সকালে কিছুটা শান্ত পরিস্থিতি বিরাজ করলেও দুপুরের পরপরই শাহবাগ এলাকা হয়ে উঠেছে উত্তপ্ত।
Read Moreখালেদা জিয়াকে এক ঘরে করতে হবে : তথ্যমন্ত্রী
কুষ্টিয়া, ৯ এপ্রিল : জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নারী উন্নয়ন বিরোধী শক্তির লালন-পালনকারী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপিকে সমাজ এবং রাজনীতির মাঠ থেকে এক ঘরে করতে হবে।রোববার কুষ্টিয়ায় জাতীয় নারী জোট-ভেড়ামরা শাখা আয়োজিত ভেড়ামারা ডিগ্রী কলেজ মাঠে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। নারী বিদ্বেষীদের মিষ্টি কথায় না ভুলে ওদের আর জায়গা না দিতে নারী সমাজের প্রতি আহবান জানিয়ে হাসানুল হক ইনু বলেন, বেগম খালেদা নারী উন্নয়ন বিরোধী ও নির্যাতন কারীদের সঙ্গী। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব…
Read More