সাভারে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে আটক ১

সাভারে এক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২০) গণধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সোমবার রাতে সাভারের ভাকুর্তার চাইরা গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, চাইরা গুদারাঘাট এলাকার মৃত এসাক মিয়ার বাক প্রতিবন্ধী মেয়েকে রাতে একটি ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণ করে ওই এলাকার চার বখাটে যুবক। পরে ওই তরুণী বাড়িতে এসে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য তরুণীটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এঘটনায় রুস্তম নামের এক ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ। সাভার…

Read More

সাভারে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

সাভার : সাভারের আশুলিয়া থেকে অজ্ঞাত এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আশুলিয়ার সিন্ধুরিয়া এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, স্থানীয়রা সকালে একটি ডোবায় ক্ষতবিক্ষত একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই যুবকের সারা শরীরে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আশুলিয়া থানার ওসি আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিক করে বলেন, আমরা তদন্ত করে বিষয়টি উদঘাটনের চেষ্টা করছি।

Read More