সাভারে এক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২০) গণধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
সোমবার রাতে সাভারের ভাকুর্তার চাইরা গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, চাইরা গুদারাঘাট এলাকার মৃত এসাক মিয়ার বাক প্রতিবন্ধী মেয়েকে রাতে একটি ফাঁকা জায়গায় নিয়ে ধর্ষণ করে ওই এলাকার চার বখাটে যুবক। পরে ওই তরুণী বাড়িতে এসে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা সাভার মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়।
স্বাস্থ্য পরীক্ষার জন্য তরুণীটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
এঘটনায় রুস্তম নামের এক ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি মোহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
